সুন্নত মুবারক তা’লীম
শীতকালে চাদর পরিধান করা খাছ সুন্নত মুবারক (৩)
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুন্নত মুবারক তা’লীম
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কালো, সবুজ, সাদা, ঘিয়া, ধুসর, গন্দম এবং খয়েরী রঙের চাদর মুবারক পরিধান করেছেন বলে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে।
বিশিষ্ট ছাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بُرْدًا أَحْمَرَ يَلْبَسُ فِي الْعِيْدَيْنِ وَفِي الْجُمُعَةِ.
অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গন্দম রঙয়ের একখানা চাদর মুবারক ছিল। তিনি তা দুই ঈদ এবং জুমুআর দিন পরিধান করতেন। (আখলাকুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-১৯৭)
হযরত বারা ইবনে আযিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
رَأَيْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةً حَمْرَاءَ مَا رَأَيْتُ شَيْئًا قَطُّ أَحْسَنَ مِنْهُ.
অর্থ: আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে গন্দম রঙের দু’টি মহাসম্মানিত কাপড় মুবারক (চাদর মুবারক এবং ইযার মুবারক) পরিহিত অবস্থায় দেখেছি। সেই মহাসম্মানিত চাদর মুবারক পরিহিত অবস্থায় উনাকে এত অধিক সুন্দর দেখাচ্ছিল যা আমি কখনো কারো ক্ষেত্রে দেখিনি। (আখলাকুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-১৯৭)
উল্লেখ্য যে, حُلَّةٌ حَمْرَاءُ অর্থ: গন্দম বা সোনালী রঙ। কেউ কেউ লাল ডোরা বিশিষ্ট অর্থ করে থাকে। যা শুদ্ধ নয়। কেননা হানাফী মাযহাবে উহাকে গন্দম রঙ বলেই অর্থ করা হয়েছে। (বিস্তারিত জানতে মাসিক আল বাইয়্যিনাত ১৫৩-১৫৪ তম সংখ্যার ফতওয়া বিভাগ পাঠ করুন)
নিচে চাদর ব্যবহারের কিছু সুবিধা তুলে ধরা হলো:
১. চাদরের সবচেয়ে বড় উপকারী দিক হলো, এটি ইচ্ছা মতো ব্যবহার করা যায়। অল্প শীতে হাতের ওপর রাখা বা বেশি শীতে পুরো শরীর জড়িয়ে চাদরের উষ্ণতা নেয়া যায়।
২. ধরুন আপনি কোথাও বেড়াতে বা সফরে গেছেন কিন্তু সেখানে থাকার জন্য কোনো লেপ- কম্বল নেই। আপনি তখন এই চাদরকেই কম্বল হিসেবে ব্যবহার করতে পারবেন।
৩. চাদরে আভিজাত্যের একটা ভাব রয়েছে।
৪. সর্বশেষে বলতে হয়, চাদর ব্যবহার করা খাছ সুন্নত মুবারক। এই মহাসম্মানিত সুন্নত মুবারক পালনের মাধ্যমে আপনি অসংখ্য রহমত-বরকত, নিয়ামত মুবারক হাছিল করতে পারবেন।
কাজেই সকলের জন্য আবশ্যক হলো, সর্বাবস্থায় মহাসম্মানিত সুন্নত মুবরাক উনার ইত্তেবা করা। তবেই সর্বপ্রকার নিয়ামত-রহমত মুবারক লাভ করা সহজ ও সম্ভব।
বান্দা-বান্দী, উম্মত যাতে মহাসম্মানিত সুন্নত মুবারক পালনের মাধ্যমে সহজেই সেই রহমত-বরকত মুবারক লাভ করতে পারে, সেজন্য খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি প্রতিষ্ঠা করেছেন আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্র।
এখানে, সকল প্রকার মহাসম্মানিত সুন্নতী পোশাক, দ্রব্য সামগ্রী পাওয়া যায়। আমাদের দায়িত্ব হলো আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচারকেন্দ্র থেকে সকল প্রকার মহাসম্মানিত সুন্নতী পোশাক, দ্রব্য সামগ্রী ক্রয় বা সংগ্রহ করা। (সমাপ্ত)
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতিক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অনুসরণ করা যেমন ফরয; অনুরূপভাবে প্রতিক্ষেত্রেই কাফির- মুশরিকদের খিলাফ করাও ফরয (২)
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অনুসরণ করা যেমন ফরয; অনুরূপভাবে প্রতিক্ষেত্রেই কাফির- মুশরিকদের খিলাফ করাও ফরয (১)
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাত ও পায়ের নখ কাটার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়দের হক্ব আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত (৪)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়দের হক্ব আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত (৩)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়দের হক্ব আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত (২)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়দের হক্ব আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সকল রোগের শেফা, মহাসম্মানিত সুন্নতী খাদ্য কালোজিরা (২)
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সকল রোগের শেফা, মহাসম্মানিত সুন্নতী খাদ্য কালোজিরা (১)
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডান হাতে আহার করা, আঙ্গুল ও বাসন পরিস্কার করে চেটে খাওয়া খাছ সুন্নত মুবারক (৩)
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডান হাতে আহার করা, আঙ্গুল ও বাসন পরিস্কার করে চেটে খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডান হাতে আহার করা, আঙ্গুল ও বাসন পরিস্কার করে চেটে খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












