শীতকালে আঙুর খাওয়ার উপকারিতা
, ০৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
শীত এলেই খাদ্য তালিকায় কিছু বিশেষ ফল যুক্ত করা জরুরি। এর মধ্যে আঙুর নিঃসন্দেহে একটি উপকারী ফল। পুষ্টিগুণে ভরপুর এই ফলটি শীতকালীন সুপারফুড হিসেবেই পরিচিত। মিষ্টি ও রসালো স্বাদের কারণে আঙুর প্রায় সবারই প্রিয়। শীতের সময় নিয়মিত আঙুর খেলে শরীরে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা মেলে। জানুন কেন শীতে আঙুর খাওয়া জরুরি।
আঙুরে রয়েছে প্রচুর ভিটামিন সি ও ভিটামিন কে, পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হৃদযন্ত্রকে সুস্থ রাখতে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শীতকালে যেসব স্বাস্থ্য সমস্যা বেশি দেখা দেয়, সেগুলো এড়াতে আঙুর হতে পারে কার্যকর একটি খাবার।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
শীত মৌসুমে সর্দি-কাশি ও ফ্লু প্রায় ঘরে ঘরে দেখা যায়। আঙুরে থাকা ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, ফলে ঠা-াজনিত অসুখের ঝুঁকি কমে। শীতের দিনে নিয়মিত আঙুর খেলে এসব সমস্যা থেকে নিজেকে অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব।
হজমের সমস্যা দূর করে:
শীতে ভারী খাবার খাওয়া ও শারীরিক নড়াচড়া কমে যাওয়ার কারণে অনেকেরই হজমের সমস্যা দেখা দেয়। আঙুরে থাকা ফাইবার অন্ত্রের কার্যকারিতা বাড়ায় এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে। ফলে হজমজনিত অস্বস্তি দূর হয় এবং পেটের স্বাস্থ্য ভালো থাকে।
হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়ক:
বর্তমান জীবনযাত্রায় হৃদরোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই আগেভাগেই হৃদযন্ত্রবান্ধব খাবার গ্রহণ করা জরুরি। আঙুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল হৃদযন্ত্রের কার্যক্ষমতা ভালো রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।
ত্বকের যতেœ আঙুর:
শীতকালে ত্বক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শুষ্ক ও রুক্ষ ত্বকের সমস্যা তখন খুবই সাধারণ। আঙুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বককে ভেতর থেকে সুরক্ষা দেয় এবং কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। ফলে শীতের মধ্যেও ত্বক থাকে উজ্জ্বল ও স্বাস্থ্যকর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৫ বছর আগের ১০০ টাকা পরিশোধে পাওনাদারের বাড়িতে...
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসলে কোথায় অভিযোগ করবেন?
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












