শিশু লালন-পালন/পরিচর্যা (১০) শিশু পরিচর্যা (জন্মের তৃতীয় মাস)
শিশুর বেড়ে ওঠা- তৃতীয় মাস:
যদিও আপনার শিশু তার তিন চার দিন বয়স থেকেই আপনাকে চিনতে পারে কিন্তু এ মাসে সে তা প্রকাশ করতে শুরু করবে। হয়তো সে অপরিচিত কারো সাথে হাসবে যারা তার সাথে হাসে বা শব্দ করে কিন্তু সে তার প্রিয় মানুষদের ক্ষেত্রে অন্য ধরনের অনুভূতি প্রকাশ করবে। প্রায় অর্ধেক শিশুই এ সময় মাকে দেখলে বা তাদের গলা শুনলে প্রতিক্রিয়া ব্যক্ত করে।
আপনার শিশু আপনার সাথে শান্ত থাকবে এবং চোখে চোখ রাখবে বা রুমে আপনাকে খুঁজে বেড়াবে। যখনই খুঁজে পাবে সে হয়তো হেঁসে উঠবে বা আনন্দে হাত পা ছুড়তে থাকবে। এ মাসে আপনার শিশুর মস্তিষ্কের উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে যার ফলে তার আচরণগত অনেক পরিবর্তন আসতে থাকবে।
এখন থেকেই আপনার বাচ্চার ঘুমের স্বাভাবিক নিয়ম শুরু হতে পারে। বেশীরভাগ বাচ্চাই এ সময় রাতে একটানা ছয় ঘণ্টার মতো ঘুমায়। মাঝে মাঝে হয়তো খাওয়ার জন্য জাগতে পারে। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে ছয় মাস বা তারপর থেকে রাতে ঘুমানোর অভ্যাস গড়ে উঠে। দিনে সাধারণত দুবার ঘুমানো এখন স্বাভাবিক।
এ মাসে শিশুর শারীরিক পরিবর্তন:
আপনার শিশু এখন হাত পা ছুড়তে পারবে। যেহেতু তার কোমর ও হাঁটুর জয়েন্টগুলো আরও নমনীয় হয়ে উঠছে তাই তার লাথি এখন আরও শক্তিশালী হয়ে উঠবে। সে এখন তার দু হাত একসাথে করতে পারবে এবং হাতের আঙ্গুল মুষ্টি করা ও খুলতে পারবে।
প্রতি সপ্তাহেই আপনার শিশুর ঘাড়ের পেশী আস্তে আস্তে মজবুত হচ্ছে। তাই এখন থেকেই তাকে অন্তত কিছু সময়ের জন্য উপুড় করে শুইয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটা তার পেশী ও শারীরিক বিকাশে সাহায্য করে। সে হয়তো খুব বেশী সময় মাথা উপরে ধরে রাখতে পারবেনা তাই এ সময় বাচ্চাকে চোখের আড়াল করবেন না।
আপনার শিশুর নমনীয়তা এ সময় বাড়তে থাকবে। সে এখন হাতের আঙুল মুঠো করতে আর খুলতে আনন্দ পাবে। আপনার শিশুর মজা পাওয়ার ক্ষমতাও বাড়ছে। কাতুকুতু দিলে বা পেটে শব্দ করে বুছা খেলে সে হাসবে।
শুধুমাত্র ফালইয়াফরাহূ বাচ্চার মস্তিষ্ক গড়ে তুলতে সাহায্য করে। তার মস্তিষ্ক যতো গড়ে উঠবে, তত তার কৌতূহলও বাড়বে। সে হয়তো একটা ছোট কিছু নিয়ে খুশি প্রকাশ করবে যেটা সে ধরতে আর ঝাঁকাতে পারে। সে রং, আকার ও মাপ সম্বন্ধেও শিখবে। হাতে ধরার বস্তু থেকে যে শব্দ হয় তার থেকে আর সেটা নরম কিংবা শক্ত সেই অনুভূতি থেকেও সে শিখবে।
আপনি নানা রকম মজার মুখ করলে বাচ্চা আস্তে আস্তে হাসতে শুরু করবে এবং ছেলে মানুষি কা-কারখানায় খুব আনন্দ পাবে। নানা রকম শব্দ শুনতেও ওর মজা লাগবে। কাছীদা শরীফ চালান সে এটা পছন্দ করবে।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সন্তানদের শিশুকাল থেকেই সঠিক পরিচর্যা করে গড়ে তোলার তাওফিক দান করুন। আমীন!
(ইনশাআল্লাহ চলবে)
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।