রেসিপি: গরুর নেহারি রান্না করবেন যেভাবে
নেহারি রান্নায় গরুর পায়ার সাথে হাড়সহ গরুর গোশতও নিতে হবে। গরুর পায়া ও গোশত ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি বড় পাত্রে তেল গরম করে নিয়ে গরুর পায়া ও হাড়সহ গোশত লাল করে ভেজে তুলে রাখতে হবে। এরপর এই তেলেই বড় করে কুচি করা পরিমাণ মতো পিঁয়াজও ভেজে তুলে রাখুন।
পরিমাণ মতো আদা ও রসুন বাটা, বড় ও ছোট এলাচ, শাহী জিরা, লবঙ্গ, দারুচিনি, গোল মরিচ দিয়ে সামান্য আচে ভেজে নিতে হবে এই তেলেই। মশলার ঘ্রাণ ছড়ালে এতে দিয়ে দিতে হবে ভাজা পায়া ও গোশতগুলো আর পরিমাণ মতো পিঁয়াজ ও শুকনা মরিচ। কয়েক মিনিট ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দিতে হবে পাঁচ লিটার পানি, তারপর ঢেকে তিন থেকে চার ঘণ্টা অল্প আচে রান্না করতে হবে।
ঘণ্টা দুয়েক পর স্বাদমতো লবণ ও কাঁচা মরিচ দিয়ে দিতে হবে। রান্না হয়ে এলে গোশত সেদ্ধ হয়ে হাড় ছেড়ে দিবে আর সুরূয়া থাকবে ঘন ও পরিমাণে বেশি।
তন্দুরি, নান রুটির সাথে গরম গরম পরিবেশন করুন। চাইলে ভাতের সাথেও খাওয়া যায়। পরিবেশনের সময় ধনে পাতা, কাঁচা মরিচ, আদা কুচি দিয়ে নিতে পারেন। তবে গরুর নেহারি ঠান্ডা হলে একদমই খাওয়া যায় না। পরের বার খাওয়ার সময় গরম করে নিতে ভুলবেন না।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।