শিল্পে ভূগর্ভস্থ পানি ব্যবহারে দিতে হবে টাকা -রিজওয়ানা
শিল্পে ভূগর্ভস্থ পানি ব্যবহারের ক্ষেত্রে প্রাইসিং নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতএর নেতৃত্বে একটি প্রতিনিধিদল পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়। এদিন পানিভবন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
পানি সম্পদ উপদেষ্টা বলেন, পানি সম্পদ মন্ত্রণালয় শিল্পে বিনামূল্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন প্রথা বন্ধ করার নীতিমালা চূড়ান্ত করার কাজ করছে।
তিনি বলেন, এই নীতিমালা অনুসারে শিল্পে ভূগর্ভস্থ পানি ব্যবহারের ক্ষেত্রে প্রাইসিং নির্ধারিত হবে এবং এতে করে শিল্পে ভূগর্ভস্থ পানি উত্তোলনের প্রথা বন্ধ হবে। এছাড়া টেকনোলজি ব্যবহারের মাধ্যমে কিভাবে শিল্পে কম পানি ব্যবহার করা যায় এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
রিজওয়ানা হাসান বলেন, এখন একটি ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে, যারা গার্মেন্টস অ্যাসোসিয়েশন, টেক্সটাইল অ্যাসোসিয়েশনসহ বেসরকারি খাতের সঙ্গে আলোচনা করবে কিভাবে শিল্পে ভূগর্ভস্থ পানি ব্যবহার নিয়ন্ত্রণে আনা যায়, পুনর্ব্যবহার বাড়ানো যায় এবং দূষিত পানি সরাসরি নদীতে ফেলা বন্ধ করা যায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।