শিবিরের সম্মেলনে সারজিস, ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমরা বিশ্বাস করি ২৪ এই অভ্যুত্থানে একসঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এমনকি পরিকল্পনার টেবিলে একসঙ্গে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি, আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
সারজিস আরও বলেন, আমাদের চিন্তাভাবনা যতদিন সৎ থাকবে, আমাদের কাজ যতদিন দেশ ও মানুষের জন্য থাকবে ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারবো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।