শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান সারজিসের
শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।
গতকাল জুমুয়াবার সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
গত বৃহস্পতিবার ধানমন্ডি ৩২ নম্বরে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে সারজিস আলম বলেন, ১৫ আগস্ট উপলক্ষে কেউ যদি ধানমন্ডিতে ফুল দিতে চায় তাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে না। যারা সেখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ২০১৩ সালে আওয়ামী লীগ পুলিশের মাধ্যমে হেজাফতে ইসলামের সমাবেশের সময় কান ধরে ওঠবস করানোর সংস্কৃতি শুরু করেছিল। তবে তা কোনোভাবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।