শিক্ষাখাতে সাইবার হামলা: যুক্তরাষ্ট্রে ৬ কোটি শিক্ষার্থীর তথ্য চুরি
ম্যাসাচুসেটসের ছাত্রের স্বীকারোক্তি
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৩ মে, ২০২৫ খ্রি:, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের শিক্ষা-প্রযুক্তি প্রতিষ্ঠান পাওয়ারস্কুলে সংঘটিত এক ভয়াবহ সাইবার হামলার ঘটনায় ম্যাসাচুসেটসের ১৯ বছর বয়সী কলেজ ছাত্র ম্যাথিউ ডি লেন দোষ স্বীকার করেছে। এই হামলায় ৬ কোটিরও বেশি শিক্ষার্থী এবং এক কোটির মতো শিক্ষকের ব্যক্তিগত তথ্য চুরি হয়, যা যুক্তরাষ্ট্রের শিক্ষা খাতে অন্যতম বৃহৎ তথ্য ফাঁসের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে সেই ছাত্র একটি টেলিকম কোম্পানির মাধ্যমে পাওয়ারস্কুলের একজন কন্ট্রাক্টরের ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে কোম্পানির সিস্টেমে অননুমোদিত প্রবেশ করে। এরপর সে ও তার সহযোগীরা শিক্ষার্থীদের নাম, ঠিকানা, জন্মতারিখ, সোশ্যাল সিকিউরিটি নাম্বারসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য চুরি করে ইউক্রেনে অবস্থিত একটি ক্লাউড সার্ভারে স্থানান্তর করে।
ডিসেম্বরের শেষে পাওয়ারস্কুলকে জানানো হয় যদি তারা ২.৮৫ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিটকয়েন মুক্তিপণ না দেয়, তাহলে চুরি করা তথ্য ফাঁস করে দেওয়া হবে। পাওয়ারস্কুল ২৮ ডিসেম্বর প্রথমবার এই হামলার বিষয়টি জানতে পারে এবং চলতি বছরের জানুয়ারিতে তা জনসমক্ষে প্রকাশ করে। পাওয়ারস্কুল জানায়- তারা ডেটা সুরক্ষায় দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং মুক্তিপণ প্রদান করেছে, তবে কত পরিমাণ অর্থ প্রদান করা হয়েছে তা প্রকাশ করেনি।
ওই ছাত্রের বিরুদ্ধে সাইবার অপরাধ, পরিচয় চুরি ও অনুমতি ছাড়া কম্পিউটার সিস্টেমে অননুমোদিত প্রবেশের অভিযোগ আনা হয়েছে। সে চারটি ফেডারেল অভিযোগে দোষ স্বীকার করেছে এবং কমপক্ষে দুই বছর কারাদ-ের সম্ভাবনা রয়েছে।
এই সাইবার হামলার ফলে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন স্কুল জেলা মুক্তিপণ দাবির মুখে পড়েছে। পাওয়ারস্কুল নিশ্চিত করেছে যে- চুরি করা তথ্যের মধ্যে শিক্ষার্থীদের নাম, ঠিকানা, জন্মতারিখ, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, মেডিকেল তথ্য এবং গ্রেডসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য অন্তর্ভুক্ত ছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)