শাহরুল্লাহিল হারাম, সম্মানিত ও পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাস উনার ফাযায়িল-ফযীলত মুবারক এবং আমলসমূহ... (৬)
সম্মানিত ও পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাস উনার বিভিন্ন নামকরণ এবং তার তাৎপর্য:
সম্মানিত ও পবিত্র রজবুল হারাম শরীফ মাস উনার আরেকটি নাম মুবারক হচ্ছেন ‘আছম’ অর্থাৎ বধির।
আরো বর্ণিত আছে-
قِيْلَ اِنَّ رَجَبَ بَعْدَ مَا يَمْضِىْ يَصَّعَّدُ اِلَى السَّمَاءِ فَيَقُوْلُ اللهُ تَعَالٰى يَاشَهْرِىْ هَلْ يُحِبُّوْنَكَ وَيُعَظِّمُوْنَكَ؟ فَيَسْكُتُ وَلَايَتَكَلَّمُ حَتّٰى يَسْئَلَ ثَانِيًا ثَالِثًا ثُمّ َيَقُوْلُ اِلٰهِىْ اَنْتَ سَتَّارُ الْعُيُوْبِ أَمَرْتَ خَلْقَكَ بِاَنْ يَّسْتُرُوْا عُيُوْبَ غَيْرِهِمْ وَسَمَّانِىْ رَسُوْلُكَ اَصَمَّ اَنَا سَمِعْتُ طَاعَتَهُمْ وَلَمْ اَسْمَعْ مَعْصِيَتَهُمْ
অর্থ: “বলা হয়, পবিত্র ‘রজবুল আছম’ শরীফ মাস যখন শেষ হয়ে যায় তখন এই মুবারক মাস উনাকে আসমানে নিয়ে যাওয়া হয়। তখন মহান আল্লাহ পাক তিনি জিজ্ঞাসা করেন, তারা (বান্দা-বান্দীরা) কি তোমাকে সম্মান করেছে? তোমার প্রতি কি মুহব্বত প্রকাশ করেছে? তখন সম্মানিত রজবুল আছম শরীফ মাস চুপ থাকেন, কোন কথা বলেন না। মহান আল্লাহ পাক তিনি দ্বিতীয়বার এবং তৃতীয়বার পর্যায়ক্রমে জিজ্ঞাসা করেন। অতঃপর পবিত্র রজবুল হারাম শরীফ মাস বলেন, আয় বারে ইলাহী! আপনি দোষ চুপানে ওয়ালা, আপনি আপনার সৃষ্টিকে আদেশ মুবারক করেছেন অন্যের দোষ চুপিয়ে রাখার জন্য। আর আপনার মহাসম্মানিত মহাপবিত্র রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমার নাম রেখেছেন ‘আছম’ অর্থাৎ বধির তাই আমি তাদের আনুগত্যতা অর্থাৎ নেকীর বিষয়গুলো শুনেছি, কিন্ত তাদের অবাধ্যতা বা গুনাহের বিষয়সমূহ শুনিনি।” সুবহানাল্লাহ! এ কারণেই আমাকে আছম অর্থাৎ বধির নামকরণ করা হয়েছে” (দুররাতুন নাছিহীন-৪৭পৃষ্ঠা, নুযহাতুল মাজালিস)
অতঃপর মহান আল্লাহ পাক তিনি বলেন, হে আমার মাস! আপনি হচ্ছেন ‘ত্রুটিযুক্ত বধির’ আর আমার বান্দাহগণ তারাও হচ্ছে ত্রুটিযুক্ত। তাই আপনার সম্মানার্থে তাদেরকে ত্রুটিযুক্ত অবস্থায় কবুল করে নিলাম, যেমনিভাবে আপনি ত্রুটিযুক্ত হওয়া সত্ত্বেও আপনাকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ! (দুররাতুন নাছিহীন-৪৭পৃষ্ঠা)
অনুরূপ নুজহাতুল মাজালিস কিতাবেও বর্ণিত অছে।
কাজেই বান্দা-বান্দী, উম্মতের জন্য বিশেষ সুযোগ হচ্ছে এই মুবারক মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করে মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিল করার কোশেশ করা। (চলবে)
-মুহম্মদ ইমামুল হুদা।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।