শাহজালালে কাস্টমসের অভিযানে ৩৩ লাখ টাকার বিদেশি পণ্য আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ধারাবাহিক নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম এবং বিদেশি মদ আটক করা হয়েছে।
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করেন। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। এ সময় কলম্বো থেকে ঢাকাগামী UL189 ফ্লাইটে আসা পাঁচ যাত্রীর ব্যাগ পৃথকভাবে স্ক্যান ও তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের ব্যাগ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও নিষিদ্ধ গৌরী ক্রিম উদ্ধার করা হয়।
তল্লাশির প্রথম পর্যায়ে মোহাম্মদ রুবেলের ব্যাগ থেকে ১৬১ কার্টন সিগারেট এবং ৬ দশমিক ৪ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম আটক করা হয়। একই ফ্লাইটে আগত আব্দুল্লাহ আল মোবারকের কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম উদ্ধার করা হয়। এরপর খোরশেদ আলমের ব্যাগ তল্লাশি করে ১৮৮ কার্টন সিগারেট পাওয়া যায়।
এ ছাড়া একই ফ্লাইটে আগত মোসা. রাবেয়া বেগমের ব্যাগ থেকে ৮৮ কার্টন সিগারেট এবং ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম আটক করা হয়। একই অভিযানে মো. গোলাপের ব্যাগ থেকেও ৯ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।
কলম্বো থেকে আসা UL189 ফ্লাইটের পাঁচ যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা সিগারেটের পরিমাণ দাঁড়ায় মোট ৫৯৫ কার্টন। একই সঙ্গে তাদের কাছ থেকে মোট ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম আটক করা হয়।
অন্যদিকে, মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার AI2183 ফ্লাইটে আগত মোবারক হোসাইনের ব্যাগ স্ক্যান ও তল্লাশি করে ১০ লিটার ব্ল্যাক লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়।
সব মিলিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের অভিযানে মোট ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। এসব আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যে আরও এক বিমানবাহী রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ফের যুদ্ধ শুরুর আভাস?
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৌলতপুরে ৩ দিনে তিনটি পৃথক হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কিশোরগঞ্জের হাওরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৩০
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে আরও ২ চোর গ্রেপ্তার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুবদলের বহিষ্কৃত নেতা সাইমন চার দিনের রিমান্ডে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাতে ঢাকায় আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হুতির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম নারী ফাতিমা আল-ফিহরির হাতে গড়া বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












