শান্ত হোন, সরকারকে কাজ করতে দিন -মাহফুজ
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জনগণকে শান্ত হওয়ার, সরকারকে কাজ করতে দেওয়ার আহ¦ান জানিয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে অনলাইনে দেয়া এক স্ট্যাটাসে মাহফুজ আলম এই আহ¦ান জানান।
‘থামুন!’ শিরোনামে দেওয়া স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, শান্ত হোন। সরকারকে কাজ করতে দিন। বিচার ও সংস্কার হবেই। আমি জানি এ উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের। কিন্তু, আপনারা গালি দিলেও বলব, থামুন।
এখন গঠনমূলক রাজনীতির সময় বলে স্ট্যাটাসে উল্লেখ করেন মাহফুজ আলম। তিনি বলেন, জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়। উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদেরকে প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা।
মাহফুজ আলম তাঁর স্ট্যাটাসে অভ্যুত্থানের ফসল নষ্ট না করার আহ¦ান জানান। তিনি বলেন, এটা দীর্ঘমেয়াদী লড়াই। প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না। অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায়, সেপথে না যাওয়াই এ দেশের জন্য ভালো।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।