শস্যচুক্তিতে ফিরতে শর্ত দিয়েছে পুতিন
, ২০ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ রবি’ ১৩৯১ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কৃষ্ণ সাগর হয়ে শস্যপরিবহন বিষয়ক চুক্তি নবায়নের ক্ষেত্রে শর্ত দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সে বলেছে, প্রথমে মস্কোর কৃষিপণ্য রপ্তানির দাবিকে মেনে নিতে হবে পশ্চিমা দেশগুলোকে। তারপরই সে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বিষয়ক চুক্তি নবায়ন করবে। আগেও পুতিন এ কথা বলেছিলো। গত সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানের সঙ্গে আলোচনায় আবার তা ব্যক্ত করলো। এদিন কৃষ্ণসাগরের পাড়ে অবস্থিত সোচি’তে এরদোগানের সঙ্গে মিটিং করেছে পুতিন।
উল্লেখ্য, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় খাদ্য সরবরাহের জন্য ওই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রাশিয়ার খাদ্য ও সার রপ্তানিতে বাধা সৃষ্টি করার কারণে সমান পদক্ষেপ হিসেবে জুলাইতে ওই চুক্তি থেকে সরে আসে পুতিন। সে রাশিয়ার বিরুদ্ধে বিধিনিষেধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছে।
এসব বিধিনিষেধের কারণে কৃষিজ পণ্যের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত বছরও এই প্রক্রিয়ায় রেকর্ড পরিমাণ খাদ্য রপ্তানি করা হয়েছে।
পুতিন দাবি তুলেছে, কৃষ্ণসাগর করিডোর কোনো সামরিক উদ্দেশ্যে ব্যবহার হওয়া উচিত নয়। সাংবাদিকদের কাছে সে বলেছে, যদি এসব প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখানো হয়, তাহলেই রাশিয়া কয়েকদিনের মধ্যেই চুক্তিতে ফিরে আসবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)