শর্ষের চাহিদা বাড়ায় তিন বছরে উৎপাদন বেড়ে দ্বিগুণ
, ২৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
তেলের চাহিদা ও বিক্রি বৃদ্ধি পাওয়ায় দেশে শর্ষের উৎপাদন বাড়ছে। মাত্র তিন বছরের ব্যবধানে উৎপাদন বেড়ে দ্বিগুণ হয়েছে। যদিও চতুর্থ বছরে কমেছে এবং পঞ্চম বছরে এবার আবার বাড়বে বলে আশা করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত ২০২১-২২ অর্থবছরে দেশে শর্ষের উৎপাদন ছিল ৮ লাখ ২৪ হাজার মেট্রিক টন। এরপর ২০২২-২৩ অর্থবছরে উৎপাদন বেড়ে ১১ লাখ ৬৩ হাজার টন এবং ২০২৩-২৪ অর্থবছরে এক লাফে ১৬ লাখ টন ছাড়িয়ে যায়। যদিও তিন বছরে উৎপাদন দ্বিগুণ হওয়ার পর ২০২৪-২৫ অর্থবছরে বৃষ্টির কারণে উৎপাদন কমে ১৫ লাখ টনে নেমে যায়। তবে চলতি অর্থবছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭ লাখ টন।
খাতসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলাপকালে জানা যায়, শর্ষে উৎপাদন বৃদ্ধিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি’ প্রকল্প একটি বড় ভূমিকা রাখছে। প্রকল্পটির মাধ্যমে দেশের ২৫০টি উপজেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে। তেলজাতীয় ফসলের উৎপাদন ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধির জন্য এ প্রকল্প নেওয়া হয়।
এ বিষয়ে উপপ্রকল্প পরিচালক মো.আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমন ও বোরো মৌসুমে ধান চাষের মধ্যবর্তী সময়ে কৃষিজমি পতিত থাকে। এমন পতিত জমিতে কৃষকদের শর্ষে চাষে উদ্বুদ্ধ করতে আমরা বীজ, সার ও কীটনাশক সরবরাহ করি, যাতে কৃষকেরা শর্ষে চাষে আগ্রহী হন।’
দুই ফসলের মাঝের ৮০ থেকে ৮৫ দিন সময়ে শর্ষের ফলন উঠে যায়। প্রকল্পটির মাধ্যমে শর্ষের আবাদ ৭ লাখ হেক্টর থেকে ১১ লাখ হেক্টরে উন্নীত হয়েছে। তবে দেশে আরও প্রায় ১০ লাখ হেক্টর কৃষিজমি দুই ফসলের মাঝের সময়ে পতিত থাকে বলে জানান উপপ্রকল্প পরিচালক। এসব জমিতে শর্ষের আবাদ করে দেশে তেল উৎপাদন আরও বাড়ানো যায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, দেশে সবচেয়ে বেশি শর্ষের আবাদ হয় সিরাজগঞ্জ জেলায়। তারপরই রয়েছে টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা ও বগুড়া জেলা। কৃষি কর্মকর্তারা বলছেন, এখন ময়মনসিংহের ত্রিশালে বিল এলাকায় নতুন করে শর্ষে চাষ করা হচ্ছে। এসব জমি আগে পতিত থাকত। এ ছাড়া নতুন করে ঢাকার পার্শ্ববর্তী ধামরাইয়েও শর্ষের চাষাবাদ বাড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)