শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
, ১৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ছানী, ১৩৯১ শামসী সন , ০৬ জুলাই, ২০২৩ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় সর্বশেষ ১২ ফিলিস্তিনি নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
গত মঙ্গলবার (৪ জুলাই) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার ইসরায়েলের হামলা এবং আগ্রাসনকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে বাংলাদেশ। ইসরায়েলি বাহিনীর হাতে মৌলিক নাগরিক অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং চুক্তির বারবার লঙ্ঘনের জন্যও গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী কর্তৃক সংঘটিত মৌলিক নাগরিক রীতিনীতি, আন্তর্জাতিক মানবাধিকারের মানদ- এবং চুক্তির মারাত্মক লঙ্ঘনে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। বাংলাদেশ এই হামলার অবসান চায়। সেইসঙ্গে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম মাতৃভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অনস্বীকার্য অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করে। দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করছে।
সংলাপ ও কূটনীতির মাধ্যমেই ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধান সম্ভব বলে বাংলাদেশ মনে করে। এ লক্ষ্যে কাজ করার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)