মার্কিন কূটনীতিকদের সউদী আরব ছাড়ার নির্দেশ
, ২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার আশঙ্কায় সউদী আরবে অবস্থানরত জরুরি দায়িত্বে নিয়োজিত নয়-এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে মার্কিন কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে ওয়াশিংটন। সউদী আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় সাম্প্রতিক হামলা এবং হতাহতের ঘটনার পর নিরাপত্তাঝুঁকি বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি অনলাইনে দেওয়া এক পোস্টে জানায়, হুথিরা সউদী আরবের বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি যাতায়াতব্যবস্থাও বিঘিœত হচ্ছে। তাই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মার্কিন কূটনীতিকদের সৌদি ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
রয়টার্সকে চার মার্কিন কর্মকর্তা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশেও মার্কিন কূটনৈতিক মিশনগুলো কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিতে পারে। তবে সউদী আরবের বাইরে অন্য কোনো দেশে এ ধরনের নির্দেশ কার্যকর হয়েছে কি না, তা নিশ্চিত করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।
রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সম্ভাব্য নতুন হামলার বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে। দূতাবাসের সতর্কবার্তায় সউদী আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার ঝুঁকির কথা তুলে ধরা হয়।
তবে কূটনীতিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করেছে ওয়াশিংটন। রয়টার্সকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আনুষ্ঠানিকভাবে দেশ ছাড়ার নির্দেশটি শুধু সউদী আরবে কর্মরত জরুরি দায়িত্বের বাইরে থাকা মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্যই প্রযোজ্য। উপসাগরীয় সব দেশে একই ধরনের নির্দেশ জারির খবরকে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ভুল বলে উল্লেখ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন: গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৭ ফিলিস্তিনি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যবর্তী নির্বাচনের আগে ড্রাম্পের জনসমর্থনে রেকর্ড পতন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চীনের তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফ্রান্সে ঝড় ও বন্যায় মৃত্যু, স্পেনেও প্রাণহানি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












