লোকালয়ে বাঘ, ঘুমাচ্ছে বাড়ির দেয়ালে!
প্রবাদ রয়েছে যে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বাঘ নিয়ে ভীতির জন্য হয়তো এ প্রবাদের জন্ম হয়েছে। তাহলে ভাবুন তো যে জীবন্ত বাঘ যদি কারোর বাড়ির দেয়ালে বসে ঘুমায় তাহলে পরিস্থিতি কেমন হবে? ঠিক এমনই এক ঘটনার খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গত বুধবার (২৭ ডিসেম্বর) বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাড়ির দেয়ালে ঘুমাতে দেখা গেছে একটি বাঘকে। পুরো একটি রাত সেখানে কাটিয়েছে বাঘটি। পরে সকালে বন বিভাগের কর্মকর্তারা এসে বাঘটিকে উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের পিলিভিটের আটকোনা গ্রামের।
সেখানকার বাসিন্দারা জানায়, তাদের গ্রামটি স্থানীয় বাঘ সংরক্ষণ কেন্দ্র থেকে ১২ কিলোমিটার দূরে। ফলে গ্রামটিতে বাঘের আনাগোনা অস্বাভাবিক কিছু নয়। তবে তাই বলে বাড়ির দেয়ালে বাঘ রাত কাটাবে সেটা অকল্পনীয়।
স্থানীয় এক ব্যক্তি জানায়, ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টা বা একটার দিকে বাড়ির বাইরে ঘুমাচ্ছিলো সে। এমন সময় সে আওয়াজ পায়। এতে ঘুম ভেঙে সে দেখতে পায় যে বাড়ির দেয়ালে বড়সড় কিছু একটা বসে আছে। প্রথমে না বুঝলেও পরে বেরিয়ে দেখে যে বাঘ পাঁচিলে বসে আছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১২ ঘণ্টা বাঘটি গ্রামে অবস্থান করেছিল। এমনকি বাঘটি দেখতে আশপাশের গ্রামের লোকের ঢল নামে। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে বিষয়টি ভাইরাল হয়ে যায়। বাঘ ঘিরে যেন জনতার উৎসব নামে গ্রামে। এমনকি উপস্থিত জনতার মাঝে এ নিয়ে কোনো ধরনের ভয় বা আতঙ্ক দেখা দেয়নি।
পিলভিট বাঘ প্রকল্পের ডেপুটি ডিরেক্টর নবীন বলেছে, আমরা ভোরের দিকে খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেটিকে উদ্ধার করা হয়।
সে বলেছে, বাঘটি যেহেতু লোকালয়ে বাড়িতে ঢুকে পড়েছিল, এ জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। নিয়ম মেনে বাঘটিকে ট্র্যাঙ্কুইলাইজারের সাহায্যে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। আপাতত বাঘটির চিকিৎসা চলছে। বাঘটিকে সংরক্ষিত এলাকায় ফিরিয়ে দেওয়া হবে।
ভারতের এ গ্রামটিতে বাঘের আনাগোনা নতুন নয়। ওই গ্রামের একাধিক বাসিন্দা জানায়, এর আগেও তারা আশপাশের অঞ্চলে বাঘের দেখা পেয়েছে। গত কয়েক বছর ধরে এ ধরনের ঘটনা বাড়ছে।
ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার (হিউম্যান-ওয়াইল্ডলাইফ কনফ্লিক্ট ডিভিশন) প্রধান ড. অভিষেক বলেছে, তরাই অঞ্চলের লোকালয়ে বাঘ আসার ঘটনা নতুন নয়। একাধিক কারণে বাঘ লোকালয়ে ঢুকে পড়তে পারে।
সে বলেছে, বাঘ অসুস্থ বা সন্তানসম্ভবা হওয়া বা বুড়ো হওয়ার কারণে আসতে পারে, যখন সে শিকার ধরতে পারে না। ওরা আসলে ঘন গাছপালাযুক্ত জায়গা পছন্দ করে। বাঘের কাছে আখের ক্ষেত বা বনের মধ্যে খুব একটা তফাৎ নেই। এ জন্য সে লোকালয়ে আসতে পারে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।