লাহোরে ‘ভারতীয় নজরদারি ড্রোন’ ভূপাতিত করলো পাকিস্তান
, ১১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে, তারা লাহোরের মানাওয়ান এলাকায় একটি ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করেছে। গত জুমুয়াবার (৮ আগস্ট) জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পরই ড্রোনটির গতিবিধি শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে নিরাপত্তা বাহিনী। ড্রোনটিতে কোনো বিস্ফোরক না থাকার কারণে এটি নজরদারি কাজে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভারত-পাকিস্তানের মধ্যে কয়েকদিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়েছে গত ১০ মে। সীমান্ত এখন শান্ত থাকলেও পাকিস্তানের আকাশে ভারতীয় ড্রোন ওড়ার খবরে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এটি ভারতের নজরদারি ড্রোন। তবে এ বিষয়ে এখনো ভারত কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, দুই দেশের মধ্যে কথার লড়াই এখনো অব্যাহত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মোদি পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলে পাকিস্তান থেকে সতর্কবার্তা আসে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের প্রধান লেফটন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরি বলেন, ভবিষ্যতে ভারত কোনো আগ্রাসন চালালে দেশের বাণিজ্যিক অঞ্চলে পাল্টা হামলা চালানো হবে। তিনি মূলত কলকাতা, জামশেদপুর, রাঁচিসহ ভারতের অর্থনৈতিক প্রাণকেন্দ্রগুলোকে টার্গেট করার বার্তা দিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের রক্তাক্ত ব্যাগ-জুতা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ভান্ডারে এখনও হাজারো ব্যালিস্টিক মিসাইল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে ৩ সপ্তাহের মধ্যে ‘জ্বালানি সংকটের’ আশঙ্কা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যেভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি ‘অবিশ^াস’ নিয়ে আলোচনায় বসছে ইরান’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে -ইরানি স্পিকার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আবারও গাজায় দখলদার ইসরাইলের সন্ত্রাসী তা-ব, নিহত ৭ গাজাবাসী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষয়ক্ষতি লুকাতে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা নষ্ট করা হচ্ছে
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ দফার মধ্যে তিন শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, সংলাপ এখন ‘অযৌক্তিক’ -ইরানি স্পিকার
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইরান যেকোনো মুহূর্তে ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ ঝাঁপিয়ে পড়তে পারে -কর্মকর্তা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ট্রাম্পকে উপহাস করছে মার্কিন জনপ্রতিনিধিরা; ইরানকে বিজয়ী হিসেবে স্বীকৃতি
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ব্যারেলপ্রতি ১ ডলার টোল আরোপের পরিকল্পনা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)