লস অ্যাঞ্জেলসে দাবানল: ‘মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে’
, ১০ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ ছামিন, ১৩৯২ শামসী সন , ১১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৬ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। দাবানলে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর দিয়েছে কর্তৃপক্ষ। আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের বাড়ি-ঘর ও গাড়ি। এরই মধ্যে ৫০ বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হয়েছে।
এই দাবানলের ধ্বংসযজ্ঞের ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেছে, ‘মনে হচ্ছে এই এলাকাগুলোয় একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে।’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সে বলেছে, ‘দাবানলে মারাত্মক ক্ষতিগ্রস্ত অনেকগুলো এলাকায় পৌঁছানোটা এখনো অনিরাপদ। এর পরিপ্রেক্ষিতে দাবানলে মানুষের প্রাণহানির সংখ্যা বাড়তে পারে। এখন দাবানলে মৃতের সংখ্যা প্রকৃতপক্ষে অনেক বেশী।’
এদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদন বলছে, এই দাবানল থেকে পাঁচ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে। যা মার্কিন ইতিহাসের অন্যতম বড় অর্থনৈতিক বিপর্যয় হিসেবে বিবেচিত হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
ফায়ার সার্ভিস বলছে, ছয়টি আলাদা দাবানল ছড়িয়ে পড়েছে। এদের মধ্যে তিনটি নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের ১ লাখ ৭৯ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।
........................................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্ক করবে ইব্রাহিম মোল্লার তৈরি ‘ভুবন’
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ইরানের ড্রোন হামলা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসামরিক স্থাপনায় হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাকিস্তানের ‘গজব লিল-হক’ : আফগানিস্তানে ৪০ দিনে ৭৯৬ সেনা নিহত
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের নিরস্ত্র হওয়ার শর্ত প্রত্যাখ্যান করলো হামাস
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলার টার্গেটে এবার সিআইএ দপ্তর
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলার টার্গেটে এবার সিআইএ দপ্তর
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে মার্চ মাসে ভোক্তা ঋণ বেড়েছে ৫২ বিলিয়ন ডলার
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দার আড়ালে থাকা ইরানের দুর্ধর্ষ বিশেষ বাহিনী সাবেরিন ও নোহেদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের দুটি বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করলো ইরান
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)