লন্ডন থেকে বার্তা দেয়া হয়েছে, বিএনপি গুপ্তহত্যার পরিকল্পনা করছে -কাদের
বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে আতঙ্ক ছড়াতে প্রয়োজনে গুরুত্বপূর্ণ নেতা ও প্রার্থীদের হত্যার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন প্রেক্ষাপটে দলীয় প্রার্থী ও নেতাকর্মীসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান কাদের।
ওবায়দুল কাদের বলেন, ৭ জানুয়ারি ভোটার উপস্থিতি নিয়ে প্রয়োজনে লাশ বানিয়ে আতঙ্ক সৃষ্টি করতে পারে জনগণকে ভোটকেন্দ্রে আসা থেকে বিরত রাখতে। আইনশৃঙ্খলাবাহিনীসহ সবাইকে সতর্ক থাকতে হবে।
সেতুমন্ত্রী বলেন, ‘লন্ডন থেকে বার্তা দেওয়া হয়েছে। প্রয়োজনে গুপ্তহত্যার পথে তাঁরা এগিয়ে যাবে।
হয়তো গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীকে লাশ বানানোর চক্রান্ত আছে নির্বাচনকে ঘিরে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। খুবই ভয়াবহ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। প্রস্তুতি নিচ্ছে ভয়ংকর কোনো হামলা, গুপ্ত হত্যার দিকে যাচ্ছে এমন খবর পাচ্ছি।
নেতাকর্মীদের সতর্ক করছি। নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। সারা দেশের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকতে হবে।’
নতুন বছরে বাংলাদেশের গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে উল্লেখ করে দলীয় প্রার্থীসহ সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার কড়া নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
কাদের বলেন, বিএনপি নিজেরাই নিজেদের অপকর্ম ও নেতিবাচক রাজনীতির জন্য নিশ্চিহ্ন ও ধ্বংসের জন্য দায়ী। অন্য কেউ নয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।