রোহিঙ্গাদের লাকড়ি সংগ্রহে উজাড় ভাসানচরের উপকূলীয় বন
, ০৭ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নোয়াখালী সংবাদদাতা:
ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জ্বালানি গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তারা রান্নার জ্বালানির চাহিদা মেটাতে বন থেকে কাঠ সংগ্রহ করছে। এতে একদিকে উপকূলীয় বন উজাড় হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে অনাকাক্সিক্ষত অগ্নিকা-ের ঝুঁকি দেখা দিয়েছে। এ অবস্থায় গ্যাস সরবরাহের জন্য নতুন দাতা খুঁজছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশন।
কমিশন থেকে এ-সংক্রান্ত একটি চিঠি ফেব্রুয়ারির মাঝামাঝি প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন এনজিও ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৭ হাজার ২৬০ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে। ভাসানচরে বসবাসরত এসব রোহিঙ্গার জন্য প্রতি মাসে প্রায় পাঁচ হাজার গ্যাস সিলিন্ডার প্রয়োজন হয়। কিন্তু ‘ইসলামি রিলিফ’ নামে একটি এনজিওর মাধ্যমে তাদের জন্য তিন হাজার গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হতো। এনজিওটির চলতি বছরের মার্চ পর্যন্ত গ্যাস সরবরাহ করার কথা ছিল।
কিন্তু দুই মাস আগে, গত জানুয়ারি থেকে প্রতিষ্ঠানটি গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।
রোহিঙ্গাদের জন্য ইসলামি রিলিফের গ্যাস সরবরাহ প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত ছিল, পাশাপাশি নির্ধারিত সময়ের আগেই তা বন্ধ হয়ে গেছে। এতে আগে থেকেই রোহিঙ্গাদের একটি অংশ উপকূলীয় বন থেকে কাঠ সংগ্রহ করে জ্বালানির লাকড়ি হিসেবে ব্যবহার করত। ইসলামি রিলিফের গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সবাই এখন উপকূলীয় বন থেকে কাঠের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
তারা বিপুল পরিমাণ কাঠ সংগ্রহ করছে, ফলে বন উজাড় হচ্ছে। উপকূলীয় বন উজাড় হওয়ার ফলে ভাসানচরে বসবাস ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশন।
এ অবস্থায় দাতা সংস্থাগুলোর কাছে গ্যাস সিলিন্ডার সরবরাহে সহায়তা চেয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)