রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযার ভঙ্গের কারণ (৩)
আর তাই মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
وَمَآ اٰتَاكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَمَا نَـهَاكُمْ عَنْهُ فَانْتَهُوْا ۚ وَاتَّقُوا اللهَ ۖ اِنَّ اللهَ شَدِيْدُ الْعِقَابِ ◌
অর্থ : “সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তোমাদের জন্যে যা নিয়ে এসেছেন, তা আঁকড়ে ধর এবং যার থেকে বিরত থাকতে বলেছেন, তার থেকে বিরত থাক এবং মহান আল্লাহ পাক উনাকে ভয় কর, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কঠিন শাস্তিদাতা।” (পবিত্র সূরা হাশর শরীফ : পবিত্র আয়াত শরীফ ৭)
আর পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যেএ প্রসঙ্গে বলা হয়েছে যে,
عَنْ حَضْرَتْ مَالِكٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ اَنَّ بَلَغَه اَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَرَكْتُ فِيْكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوْا مَا تَـمَسَّكْتُمْ بِـهِمَا كِتَابَ اللهِ وَسُنَّةَ نَبِيِّهٖ.
অর্থ : “হযরত মালিক রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। উনার কাছে এই হাদীছ শরীফ পৌঁছেছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি তোমাদের জন্য দু’টি নিয়ামত রেখে গেলাম, যতদিন তোমরা এ দু’টো নিয়ামত আঁকড়ে ধরে থাকবে, (অর্থাৎ মেনে চলবে) ততদিন তোমরা গোমরাহ্ হবেনা। (সেদু’টো হলো) মহান আল্লাহ পাক উনার পবিত্র কিতাব ও আমার পবিত্র সুন্নাহ শরীফ।” সুবহানাল্লাহ! (মুয়াত্তায়ে মালিক শরীফ)
অতএব, আমাদেরকে কোন কিছু করতে হলে, বলতে হলে, তা পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের ভিত্তিতেই করতে হবে। তবে কোন বিষয়ে যদি পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে স্পষ্ট বর্ণনা পাওয়া না যায়, তখন সেক্ষেত্রে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে ইজতিহাদ করার আদেশ সম্মানিত ইসলামী শরীয়ত উনার মধ্যে রয়েছে।
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ مُعَاذٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا اِلَى الْيَمَنِ فَقَالَ كَيْفَ تَقْضِيْ. فَقَالَ اَقْضِيْ بـِمَا فِيْ كِتَابِ اللهِ. قَالَ فَاِنْ لَّـمْ يَكُنْ فِيْ كِتَابِ اللهِ. قَالَ فَبِسُنَّةِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ فَاِنْ لَّـمْ يَكُنْ فِيْ سُنَّةِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ اَجْتَهِدُ رَأْيِيْ. قَالَ اَلْـحَمْدُ لِلّٰهِ الَّذِيْ وَفَّقَ رَسُوْلَ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থ : “হযরত মুয়ায ইবনে জাবাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। হযরত সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত মুয়াজ ইবনে জাবাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে ইয়েমেনের গর্ভরণ করে পাঠানোর প্রাক্কালে জিজ্ঞাসা করেছিলেন, হে মুয়ায ইবনে জাবাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনার নিকট কোন মুকাদ্দমা আসলে কিভাবে তা ফায়সালা করবেন? হযরত মুয়ায রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, মহান আল্লাহ পাক উনার কিতাবের দ্বারা। যদি ওখানে না পান তাহলে? মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নাহ শরীফ দ্বারা। অতঃপর জিজ্ঞেস করলেন, যদি ওখানেও না পান তাহলে? আমি পবিত্র কিতাব ও সুন্নাহ্ শরীফ উনাদের ভিত্তিতে ইজ্তিহাদ করে রায় দেবো। এ উত্তর শুনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ পাক উনার, যিনি উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দূতকে এ যোগ্যতা দান করেছেন, যাতে উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সন্তুষ্ট হন।” সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ : কিতাবুল আহকাম : বাবু মাজায়া ফীল ক্বদ্বী কাইফা ইয়াক্বদ্বী : হাদীছ শরীফ নং ১৩২৭)
আর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
يَآ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوآ اَطِيْعُوا اللهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَاُولِي الْاَمْرِ مِنْكُمْ ۖ
অর্থ : “হে ঈমানদারগণ! তোমরা ইত্বায়াত বা অনুসরণ কর মহান আল্লাহ পাক উনার, উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উলিল আমর উনাদের। ” (পবিত্র সূরা নিসা শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫৯)
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।