রোযার মাসে আল-আকসায় প্রবেশে কড়াকড়ির পরিকল্পনা সন্ত্রাসী ইসরায়েলের
, ২৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আসন্ন পবিত্র রোযার মাসকে সামনে রেখে পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলমানদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নিয়েছে সন্ত্রাসী ইসরায়েল -এমন তথ্য সামনে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি ও সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি। তিনি জানান, বিশ্বস্ত সূত্রের বরাতেই তারা এ পরিকল্পনার খবর পেয়েছেন।
আনাদোলু এজেন্সি-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ একরিমা সাবরি বলেন, রমজান শরীফ মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র মাস। মুসলমানরা অত্যন্ত মুহব্বতের সাথে এই মাসকে স্বাগত জানান। কিন্তু দখলদার শক্তি হিসেবে তিনি যাদের উল্লেখ করেছেন, তারা নাকি আসন্ন রোযায় আল-আকসায় ইবাদতের উদ্দেশ্যে আসতে চাওয়া মুসলমানদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও তারা পিছপা হবে না বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে একই ধরনের তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি দৈনিক হারেৎজ। পত্রিকাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজান শরীফ মাসে আল-আকসা মসজিদে মুসলমানদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থাৎ বিষয়টি শুধু আলোচনা নয়, বাস্তবায়নের প্রস্তুতিও এগিয়ে গেছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
হারেৎজের তথ্য অনুযায়ী, গত জানুয়ারির প্রথম সপ্তাহে মেজর জেনারেল পেলেড ইসরায়েলি পুলিশের অবরুদ্ধ পূর্ব জেরুজালেম শাখার শীর্ষ কমান্ডারের দায়িত্ব নেওয়ার পর থেকেই এই পরিকল্পনা সামনে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, এ উদ্যোগের পেছনে জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার-এর ভূমিকা রয়েছে।
পত্রিকাটি ইতামারের সাম্প্রতিক কর্মকা- নিয়ে সমালোচনাও করেছে। হারেৎজের প্রতিবেদনে মন্তব্য করা হয়, জাতীয় নিরাপত্তামন্ত্রীর গতিবিধি দেখে মনে হচ্ছে সে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে যথাসাধ্য চেষ্টা করছে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)