রোদ মাখুন, সুস্থ থাকুন
, ১৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
সকালে পরিমিত পরিমাণ দেহে রোদ লাগানো স্বাস্থ্যের জন্য ভালো। যারা সানস্ক্রিন ব্যবহার না করে বেশিক্ষণ রোদে থাকেন তাদের ক্যানসারসহ নানা রোগ হতে পারে। কিন্তু নির্দিষ্ট পরিমাণ রোদ আপনার দেহঘড়ি, মন মেজাজ সর্বোপরি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। জেনে নিন যে কারণে প্রত্যেকের জন্যই সকালের রোদে থাকা উচিত-
ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্সের মতে, যদি কেউ সকালে একঘণ্টা রোদে থাকেন, তার ভালো ঘুম হওয়া নিশ্চিত।
আবার খুব সকালের মিষ্টি রোদ দেহের জন্য যেমন উপকারী তেমনি সকাল সকাল ঘুম ভাঙাতেও সাহায্য করে থাকে।
সকালের রোদ পোহালে যে শুধু প্রয়োজনীয় ভিটামিন ‘ডি’ পাওয়া যায় তা কিন্তু নয়, এতে আপনার ওজনও কমবে। যারা দিনের অন্য সময়ের তুলনায় সকালের উজ্জ্বল আলোর সংস্পর্শে বেশি সময় থাকেন, তাদের ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি কম থাকে।
মনোবিদদের মতে, যেসব মানুষ প্রাকৃতিক আলোতে বেশি সময় কাটান তাদের বিষণœতায় ভোগার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। এটাই হতাশা কাটানোর সবচেয়ে ভালো চিকিৎসা।
সকালের রোদ দেহের সংস্পর্শে আসলে দেহে ভিটামিন ডি সৃষ্টি হয়। এই ‘সানসাইন ভিটামিন’ ক্যালসিয়াম শোষণে সাহায্য করে যা হাড়ের জন্য উপকারী। এছাড়া নানা সামুদ্রিক মাছেও ভিটামিন ‘ডি’ পাওয়া যায়।
কোনো কোনো গবেষণায় দেখা গেছে, সানসাইন ভিটামিন ব্রেস্ট, প্রস্টেট ক্যানসার এবং হৃদরোগসহ অন্যান্য রোগ প্রতিরোধে সাহায্য করে।
অত্যাবশ্যকীয় হওয়া সত্ত্বেও আমাদের দেহে উল্লেখযোগ্যহারে ভিটামিন ‘ডি’ এর ঘাটতি রয়েছে। সূর্যের আলোর ভিটামিন দিয়ে আমাদের দেহের ছয়ভাগের একভাগ জিনোমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে।
হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের তথ্যমতে, বিশ্বব্যাপী বহু লোক ভিটামিন ‘ডি’র অভাবে ভুগছে। তাছাড়া ভালো ত্বকের জন্য দৈনিক ১৫ মিনিট রোদে পোড়া ভালো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রথমবার ৬৩ আলোকবর্ষ দূরের গ্রহ থেকে আসা তরঙ্গ শনাক্ত বিজ্ঞানীদের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যময় মহাজাগতিক বস্তু ছড়াচ্ছে তীব্র অতিবেগুনি রশ্মি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৩ সেপ্টেম্বর পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয়?
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












