রোজায় দুশ্চিন্তা গ্যাস-বিদ্যুতে, শঙ্কা তীব্র লোডশেডিংয়ের
, ৩রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৫ আশির, ১৩৯২ শামসী সন , ৪ মার্চ, ২০২৫ খ্রি:, ১৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রমজান মাসে এবার গ্যাস ও বিদ্যুতের সংকটে গ্রাহকদের ভুগতে হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। একদিকে প্রাকৃতিক গ্যাসের সংকট, অন্যদিকে আমদানি করেও চাহিদামতো গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। আবাসিকে অনেক গ্রাহক দিনের বেশিরভাগ সময় গ্যাস পাচ্ছেন না। এরইমধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং শুরু হয়েছে। জ্বালানি সংকটের কারণে অনেক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, রমজানে এলএনজিসহ কয়লা কেনার জন্য আর্থিক ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া কারিগরি প্রস্তুতি হিসেবে যে যন্ত্রপাতিগুলো রক্ষণাবেক্ষণের প্রয়োজন সেগুলোর প্রস্তুতিও শেষ করেছি। রোজায় বিদ্যুৎ খাতে অগ্রাধিকার ভিত্তিতে ১২ শ এমএমসিএফডি গ্যাস দেওয়া হবে। রমজানে লোডশেডিং হবে কি না তা নির্ভর করবে এসি চালানোর ওপর। মানুষ বিদ্যুতের অপচয় না করলে আর লোডশেডিং হবে না। আর এ সময় লোডশেডিং হলেও আমরা শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং দেব।
দীর্ঘদিন ধরেই রাজধানী ঢাকা ও তার আশপাশ এলাকার আবাসিক ও শিল্পকারখানার গ্রাহকরা গ্যাসের সংকটে ভুগছেন। দিনের বেলা অধিকাংশ গ্রাহকের চুলায় গ্যাস থাকছে না। রান্নার কাজ সারতে রাতে বা গভীর রাতের জন্য মানুষকে অপেক্ষায় থাকতে হয়। বিকল্প হিসেবে অনেক গ্রাহক এখন এলপিজি, ইলেকট্রিক চুলা, মাটির চুলার মতো বিকল্প পদ্ধতিতে চলে যাচ্ছেন। এতে একদিকে জ্বালানির খরচ যেমন বেড়েছে তেমনি মাসে মাসে নিরবচ্ছিন্ন গ্যাস না পেয়েও গ্রাহকরা গ্যাসের বিল দিচ্ছেন।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সূত্রে, গত ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় দেশে ১৫০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়। গত এক সপ্তাহে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ ১২ হাজার মেগাওয়াটে পৌঁছে গেছে। সামনে তাপমাত্রা বৃদ্ধি পেলে বিদ্যুতের চাহিদা আরও বৃদ্ধি পাবে। এবার গরমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে। এর বিপরীতে উৎপাদন সক্ষমতা আরও বেশি হলেও এখন উৎপাদন হচ্ছে ১২ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ। এতে বিদ্যুতের ঘাটতি থাকছে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। এতে লোডশেডিং তীব্র হওয়ার আশঙ্কা আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












