রেলের উন্নয়নে ৪৪ কোটি টাকা দিচ্ছে দক্ষিণ কোরিয়া
রেলপথের উন্নয়নে প্রকল্পের আওতায় ৪৪ কোটি ৩০ লাখ টাকা অনুদান দেবে দক্ষিণ কোরিয়া। ইম্প্রুভমেন্ট প্রজেক্ট অব রোলিং স্টোক ম্যানেজমেন্ট অ্যান্ড মেইনটেন্স প্রকল্পের আওতায় এ অনুদান দেবে দেশটি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অফিস কক্ষে বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এ চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে ভূমি অবকাঠামো এবং পরিবহন মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ইয়ং উও চুক্তি সই করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।