রিজার্ভ চুরিতে জড়িতরাই এখনও গুরুত্বপূর্ণ দায়িত্বে!
যাদের অবহেলায় চুরি হয়েছিলো রিজার্ভ, তাদের হাতেই আবার তুলে দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংশ্লিষ্টরা এমন অভিযোগ তুলেছেন।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ, পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে চুরি হয় রিজার্ভের অর্থ। আর বুঝে হোক অথবা না বুঝে হোক হ্যাকারদের চুরির সুযোগ করে দিয়েছিল সে সময়ের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা দিপঙ্কর কুমার।
দেশের অর্থ খোয়ানোর অপরাধে যাদের সাজা হওয়ার কথা ছিলো, তারাই এখন বসেছে কেন্দ্রীয় ব্যাংকের নীতি বিভাগ, ব্যাংক সুপারভিশন ও মানবসম্পদসহ স্পর্শকাতর বিভাগের শীর্ষ পদে। বিশ্লেষকরা বলছেন, দুষ্কৃতকারীদের এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া দুঃখজনক। আর এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
আরেক কর্মকর্তা মেজবাউল হক, তার বিরুদ্ধে অভিযোগ, রিজার্ভ চুরির ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংককে অবহিত না করে গোপনে বিদেশি দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে ব্যাংকের সুরক্ষিত আইটি রুমে নিয়ে আলামত নষ্ট করানোর। এছাড়াও তদন্ত সংস্থার প্রতিবেদনে রিজার্ভ চুরির ঘটনায় নাম আসে সাবেক কর্মকর্তা শুভঙ্কর সাহা, এস এম রেজাউল করিম, জিএম আব্দুল্লাহ সালেহীন, শেখ রিয়াজউদ্দিন, একলাস উদ্দিনসহ সাবেক গভর্নর আতিউর রহমানের।
এদিকে, একই ঘটনায় জড়িত প্রমান হওয়ায় সাজা হয় ফিলিপাইনের ব্যাংক আরসিবিসি’র তৎকালীন ম্যানেজার মায়া দেগুইতো’র। আতিউর রহমান মেয়াদ পূর্তির আগেই চাকরি হারালেও বাকিদের অনেকেই বিদায় নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের চাকরির সব সুযোগ সুবিধা নিয়েই। আর সে সময়ে এই অপরাধে বাকি যারা জড়িত ছিলো তারাই আবার এখন বহাল হয়েছে আরও গুরুত্বপূর্ণ পদে। নির্বাহী পরিচালক মেজবাউল হক রয়েছেন, গুরুত্বপূর্ণ ৯টি বিভাগের প্রধানের দায়িত্বে। আর যার অবহেলায় চুরি গেল রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার সেই দিপঙ্কর চৌধুরী পদোন্নতি পেয়ে এখনো বহাল তবিয়তে ব্যাংকের আইটি বিভাগে।
আরও পড়ুন
সব ›
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ
নিজস্ব সংবাদদাতা:আন্দোলনের নামে ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।