ভারতে মুসলিমবিদ্বেষ:
রাস্তায় ঈদের নামাজ আদায় করায় ২০০০ মুসল্লির বিরুদ্ধে মামলা
, ০৮ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
রাস্তায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে অনুমতির অজুহাত তুলে ২ হাজার মুসল্লির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতীয় পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ঈদগাহের বাইরের রাস্তায় অনুমতি ছাড়া ঈদের নামাজ আদায় করেছেন।
কথিত এই ‘অপরাধেই’ তিনটি এফআইআর-এ ২ হাজারেরও বেশি মুসল্লির বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তর প্রদেশ রাজ্যের পুলিশ। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে জুমুয়াবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ঈদগাহের বাইরের রাস্তায় ঈদের নামাজ পড়ার কারণে তিনটি এফআইআর-এ ২ হাজারেরও বেশি মুসল্লির বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে।
বুধবার বাজারিয়া, বাবু পুরওয়া এবং জাজমাউ থানায় পৃথকভাবে এফআইআরগুলো নথিভুক্ত করা হয়।
ঈদের দিন রাস্তায় লোকজনের নামাজ পড়ার ভিডিও ফুটেজ তৈরি করেছে পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেছে, রাস্তায় কারা নামাজ পড়ছেন তা ওই ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে, তারপর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পুলিশের পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মোহাম্মদ সুলেমান। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ঈদের দিন ঈদগাহের বাইরের রাস্তায় কিছু মুসল্লি নামাজ পড়েছিলেন। কারণ তারা নামাজে আসতে দেরি করে ফেলেছিলেন এবং ঈদগাহের ভেতরে আর কোনও জায়গা অবশিষ্ট ছিল না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)