রাষ্ট্রায়ত্ত ৫০ পাট-বস্ত্রকলের মাত্র ৯টিতে ঘুরছে চাকা
, ১৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
একসময় রাষ্ট্রায়ত্ত পাট ও বস্ত্রকলগুলোর কর্মচাঞ্চল্য ঘিরে মুখর ছিল দেশের নানা শিল্পাঞ্চল। সেই দিন গত হয়েছে অনেক আগেই। লোকসানের ভার বইতে না পেরে সরকার বন্ধ করে দিতে বাধ্য হয় কারখানাগুলোর চাকা। যেখানে পড়ে আছে শত শত একর জমিসহ নানা স্থাপনা। এখন সেগুলো লিজ বা ইজারা দিয়ে বেসরকারিভাবে পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে।
তবে এই ইজারার উদ্যোগ এক যুগ আগে নেওয়া হলেও দীর্ঘসূত্রতায় এতদিনেও কার্যক্রমটি খুব বেশি হালে পানি পায়নি। তথ্য বলছে, বন্ধ ৫০টি মিলের মধ্যে এখন পর্যন্ত মাত্র নয়টির চাকা বেসরকারি উদ্যোগে ফের সচল করতে সামর্থ্য হয়েছে সরকার। আরও কয়েকটি মিল ইজারা হলেও এখনো সেগুলো চালু হয়নি। আবার দেশে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তিনটি প্রতিষ্ঠান ইজারা নেওয়া পাটকল চালাতে অপারগতা প্রকাশ করেছে। তাদের ইজারা এরই মধ্যে বাতিল হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, শুরুতে বস্ত্রকল ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয় ২০১৪ সালে, আর পাটকল ২০২০ সালে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এসব মিলের মধ্যে ঢিলেঢালাভাবে কিছু ইজারা দেওয়াও হয়। এরপর অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে ইজারা দেওয়ার চেষ্টা করেও খুব একটা সুবিধা করতে পারেনি। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারও দায়িত্ব নেওয়ার পর এসব কারখানা বেসরকারি খাতে দেওয়ার চেষ্টা শুরু করেছে। তারা নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় সচল করার প্রক্রিয়া নিয়েছে।
বর্তমানে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) অধীনে ২৫টি করে মোট ৫০টি মিল রয়েছে। এগুলোর মধ্যে শুরুতে ৩৫টি মিল বেসরকারি খাতে দেওয়ার জন্য নির্বাচিত হয়েছিল। তার মধ্যে এখন পর্যন্ত ইজারা হয়েছে ১৮টি এবং সেখানে বর্তমানে চালু আছে নয়টি। সব মিলিয়ে এখন বেশির ভাগ প্রতিষ্ঠানই পড়ে রয়েছে অচল অবস্থায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)