নবীনগরে বাড়ছে নতুন জাতের মিষ্টি আলুর আবাদ ও চাহিদা
, ১৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
বি-বাড়িয়া সংবাদদাতা:
নবীনগর উপজেলার চরাঞ্চল ও অনাবাদি জমিতে নতু জাতের ওকিনাওয়া মিষ্টি আলুর আবাদ দিন দিন বাড়ছে। কৃষকদের আগ্রহ, ভালো ফলন ও বাজারে বাড়তি চাহিদার কারণে এই আলু এখন সম্ভাবনাময় ‘সুপারফুড’ ফসল হিসেবে পরিচিতি পাচ্ছে।
স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত তিন বছর ধরে পরীক্ষামূলক ও উদ্যোক্তা পর্যায়ে চাষ শুরু হলেও চলতি মৌসুমে উপজেলার প্রায় ৩০ বিঘা জমিতে এ আলুর আবাদ হয়েছে। আগামী মৌসুমে এর পরিধি আরও বাড়িয়ে ১০০ বিঘা জমিতে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
কৃষকেরা জানান, দেশি জাতের মিষ্টি আলুর তুলনায় ওকিনাওয়া জাতের ফলন অনেক বেশি। প্রতি বিঘায় শতাধিক মণ পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে। রোগবালাই তুলনামূলক কম হওয়ায় এবং সংরক্ষণ ক্ষমতা বেশি থাকায় কৃষকদের কাছে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। স্থানীয় কৃষকদের দাবি, প্রতি শতকে তিন মণেরও বেশি উৎপাদন মিলছে, যা অন্যান্য জাতের তুলনায় প্রায় দেড়গুণ বেশি।
এ আলুর অন্যতম বৈশিষ্ট্য হলো এর আকর্ষণীয় রং ও স্বাদ। সিদ্ধ বা পুড়িয়ে খাওয়ার পর ভেতরে হলুদাভ বর্ণ দেখা যায়, যা ভোক্তাদের কাছে বেশ আকর্ষণীয়। স্বাদে রয়েছে আলাদা মিষ্টতা ও নরম ভাব। ভোক্তাদের মতে, কম পানিতে ধীরে ধীরে সিদ্ধ করলে এর স্বাদ আরও ভালো হয়। আবার সিদ্ধ বা পুড়িয়ে কিছু সময় ফ্রিজে রেখে খেলে মিষ্টতার মাত্রা বেড়ে যায়।
বিশ^ব্যাপী ওকিনাওয়া মিষ্টি আলু বিশেষ পরিচিত জাপানের ওকিনাওয়া অঞ্চলের খাদ্যসংস্কৃতির কারণে। দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য এই আলুকে গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। ফলে স্বাস্থ্যসচেতন মানুষের কাছেও এর জনপ্রিয়তা বাড়ছে।
নবীনগরের বড়িকান্দি গ্রামের কৃষক নূর মোহাম্মদ বলেন, গত বছর কৃষক প্রশিক্ষণের মাধ্যমে এ আলু সম্পর্কে জানতে পারি। পরে কৃষি অফিস থেকে ভাইন সংগ্রহ করে ২০ শতক জমিতে আবাদ করি। প্রথমবারেই প্রায় ৬৫ মণ আলু পেয়েছি।
দড়িলাপাং গ্রামের কৃষক কামাল মিয়া বলেন, এই আলুর স্বাদ ও বাজারচাহিদা দুটোই ভালো। গত দুই বছর ধরে তিন বিঘা জমিতে চাষ করছি। প্রতি বিঘায় প্রায় ১২০ মণ ফলন হচ্ছে। খরচ কম হওয়ায় লাভও বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদপুর-নূরপুর সেতুর সংযোগ সড়কের ১৫ মিটার ধস, ঝুঁকিতে যান চলাচল
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পঞ্চগড়ে গাছে বেঁধে স্কুল শিক্ষককে নির্যাতনের অভিযোগ
০৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপকূল হারিয়ে বস্তিতে ঠাঁই, খুলনায় বাড়ছে বাস্তুচ্যুতদের দীর্ঘশ্বাস
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লাফিয়ে বেড়ে বিশ্ববাজারে সাত সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাল ও চর ইজারার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা বন কর্মকতা!
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুদ্ধবিরতিকালে সামরিক সক্ষমতা আরও জোরদার, ড্রোনের উৎপাদন ৩ গুণ বাড়িয়েছে ইরান
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভাতার টাকা মেরে খান সমাজসেবা কর্মকর্তা, ভাগ পান চেয়ারম্যান-মেম্বারও!
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজের মাঝ বরাবর করিডোর চালুর লক্ষ্যে ইরান-ওমান আলোচনা, সমঝোতা কাছাকাছি
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ ঘিরে নতুন সমঝোতা চুক্তির খসড়া করছে যুক্তরাষ্ট্র-ইরান
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












