হাওরাঞ্চলে গোখাদ্য সংকট:
কুরবানির আগে কম দামে গরু ছাড়তে বাধ্য হচ্ছেন কৃষক
, ১৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
হাওরাঞ্চলে আগাম বন্যার ধাক্কা। তলিয়ে গেছে বিস্তীর্ণ চরাঞ্চল ও ফসলের জমি। গোখাদ্যের তীব্র সংকট।
বাধ্য হয়ে বাজার থেকে খড়, ভুসি ও অন্যান্য খাদ্য কিনতে হচ্ছে; যার দামও বেড়েছে কয়েক গুণ। ফলে কুরবানির ঈদ সামনে রেখে লালন-পালন করা গরু আগেভাগেই কম দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন কৃষক। এতে তাদের লাভের আশা অপূর্ণই থাকছে, উল্টো লোকসান গুনতে হচ্ছে অনেককে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কৃষক নাসির। কুরবানির ঈদকে লক্ষ্য করে তিনি দুটি দেশী ষাঁড় লালন-পালন করেছিলেন। তবে এপ্রিলের মাঝামাঝির বন্যায় তার ধান তলিয়ে যায়। কোনো রকমে কিছু কাটতে পারলেও খড় তুলতে পারেননি। ফলে আগে থেকেই গরুর খাবার নিয়ে সংকট থাকায় তিনি গত সপ্তাহে একটি গরু বিক্রি করে দিয়েছেন। নাসির বলেন, ‘৮৫ হাজার টাকায় গরুটি বিক্রি করলেও ঈদের কাছাকাছি সময় হলে আরো অনেক বেশি দাম পাওয়া যেত।’
এবারের বন্যায় হাওরের প্রায় সব কৃষকই কম-বেশি ক্ষতির শিকার হয়েছেন। কোথাও হাঁটু, কোথাও কোমর আবার কোথাও গলাপানিতে নেমেও ধান কেটে কোনোমতে ঘরে তোলার চেষ্টা করেছেন। যদিও বেশির ভাগ কৃষকই চাষের একটি অংশের ফসল হারিয়েছেন। আর পানি বেড়ে যাওয়ায় শুধু ধান ঘরে তোলার চেষ্টা করলেও খড় নিয়ে ভাবার সময় পাননি। এতে গোখাদ্য সংকট তৈরি হয়েছে নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলায়। গত কয়েক দিন থেকে অবশ্য ভারি বর্ষণ নেই। তাই নামতে শুরু করেছে হাওরাঞ্চলের পানি। এতে ক্ষতির চিহ্নও স্পষ্ট হতে শুরু করেছে।
মোহনগঞ্জ উপজেলার ভাটিয়া এলাকায় গতকাল দুপুরে গিয়ে দেখা যায়, একটি ধানের খলায় বেশ কয়েকজন নারী ও পুরুষ ধান শুকাচ্ছেন। সেখানেই কথা হয় কৃষক আজহারুল ইসলামের সঙ্গে। কথা প্রসঙ্গে জানান, খড় সংকটের কারণে তিনি তার গরুটি বিক্রি করে দিয়েছেন।
আজহারুল ইসলাম জানান, ডিঙ্গাপোতা হাওরে এবার ১৫ কাঠা (১৫০ শতাংশ) জমিতে ধান লাগিয়েছিলেন। সব ধানই তলিয়ে গেছে। এতে নিজেদের খোরাক জোগানো নিয়ে সংকটে পড়েছেন। একই সঙ্গে গরুর খাদ্য সংকট হওয়ায় তিনি তার গরু ৬০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন।
গোখাদ্য সংকটের কারণে খড়ের দাম ও চাহিদাও বেড়েছে। নেত্রকোনার মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলাল মিয়ার গরুর খামার রয়েছে। এ বিষয়ে তিনি জানান, এ মৌসুমে কিছু খড় কিনেছেন। প্রতি কাঠা জমির খড় কিনতে তার ব্যয় হয়েছে ১ হাজার ৬০০ টাকা। আগে এর জন্য ব্যয় হতো ৫০০-৬০০ টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদক সেবনের দায়ে ৩ বন্ধু কারাগারে
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাজার থেকে কারা কিনছে সব পুরোনো বই
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রসদ সংকট ও মানসিক অসুস্থতার ঝুঁকি, ৫ হাজার সেনা নিয়ে ফিরছে মার্কিন রণতরী
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউক্রেনকে অস্ত্র দেয়ার পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও তুরস্কের কাছে ব্যাখ্যা চাইল রাশিয়া
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অপচয় কমিয়ে বাড়বে আয়, শেকৃবির স্মার্ট ড্রায়ারে কৃষিতে নতুন সম্ভাবনা
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লাওয়াত ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ সংকটের সুযোগে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে: প্রধানমন্ত্রী
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে যখন-তখন যানজট: গাড়ির চাপের বাইরেও যত কারণ
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে যখন-তখন যানজট: গাড়ির চাপের বাইরেও যত কারণ
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তারেক রহমানের দিল্লি সফর: প্রত্যর্পণ প্রশ্নে ঢাকা অনড়
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১ হাজার বস্তা ফেলে দাবী করা হচ্ছে ৬ হাজার বস্তার
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদামতো মিলছে না সার, কৃষককে কিনতে হচ্ছে বাড়তি দামে
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)