রাষ্ট্রপতি ও সংবিধানের বিষয়ে সংসদেই ফয়সালা -জয়নুল আবদিন
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও সংবিধান সংশোধনের বিষয়ে সংসদেই ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সরকারি ছুটি পুর্নবহালের দাবিতে গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।
ফারুক বলেন, ‘দেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সাংগঠনিকভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।’
২০১৪-১৮-২৪ এর মতো বিএনপি দেশে আর কোনো নির্বাচন চায় না উল্লেখ করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘গণতন্ত্র রক্ষায় অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রপতি ও সংবিধানের বিষয়ে সংসদেই ফয়সালা হবে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।