রামুতে অস্ত্র তৈরির গোপন কারখানা, বিপুল সরঞ্জাম উদ্ধার
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২২ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রামু উপজেলায় গহীন পাহাড়ি এলাকায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরির একটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোরে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া নামক দুর্গম পাহাড়ি এলাকা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারিনি পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় ব্যক্তি ওই এলাকায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করছে। এ তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে যৌথ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত ৩ থেকে ৪ জন ব্যক্তি পালিয়ে যায়।
তিনি জানান, ওই গোপন কারখানা থেকে দুটি তাজা রাইফেলের গুলি, চারটি শটগানের গুলিরর খোসা, দুটি বন্দুকের বাট, তিনটি ট্রিগার বক্স, ছয়টি বন্দুকের নল হিসেবে ব্যবহৃত পাইপসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া হাওয়ার মেশিন, করাত, হাতুড়ি, প্লাস, শান দেওয়ার মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতিও জব্দ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)