রাবি ভর্তি পরীক্ষার কেন্দ্র বাড়ছে, যুক্ত হচ্ছে বরিশাল
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ রবি, ১৩৯৪ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা এবার দেশের বিভাগীয় শহরগুলোতে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন করে বরিশালকে পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র হিসেবে যুক্ত করার প্রস্তাব বিবেচনায় নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় বরিশালে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা ও প্রস্তাব উপস্থাপন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান জানান, ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে পরীক্ষা নেয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। তবে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি ওঠায় সেখানে পরীক্ষা আয়োজনের বিষয়টিও পরবর্তী সভায় বিবেচনায় আনা হয়েছে।
তিনি বলেন, বরিশালকে আঞ্চলিক কেন্দ্র হিসেবে যুক্ত করার প্রস্তাব আজকের সভায় এসেছে। বিষয়টি পরবর্তী পর্যায়ে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
এদিকে উপকমিটির প্রস্তাব অনুযায়ী, ‘বি’ ইউনিটের পরীক্ষা দিয়ে এবারের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক)-এর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে চালানোর প্রস্তাব করা হয়েছে।
তবে ভর্তি পরীক্ষা ও আবেদন সংক্রান্ত এসব তারিখ এখনও চূড়ান্ত হয়নি। ভর্তি উপকমিটির প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরই চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুই দিন এলপিজি বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদ-, আসামি ৫৫৮
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামোফোবিয়া-বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি ১৫৮ শিক্ষকের
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুকুরের কামড়ে হবিগঞ্জে নারী-শিশুসহ আহত ৫০
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সহশিক্ষা বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ২৯ অক্টোবর
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শীত আসতে নভেম্বরের মাঝামাঝি, তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলো নাহিদ -রাশেদ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওষুধের বাজারে ভয়ংকর নৈরাজ্য, ঠকছেন রোগীরা
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)