রাফাতে দখলদার ইসরাইলের অভিযান হবে ‘নজিরবিহীন মানবিক বিপর্যয়’ -জাতিসংঘ
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৩, মে, ২০২৪ খ্রি:, ২০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
দক্ষিণ গাজার রাফা শহরে দখলদার সন্ত্রাসী ইসরাইলি সেনারা স্থল অভিযান চালালে ‘নজিরবিহীন মানবিক বিপর্যয়’ সৃষ্টি হবে বলে সতর্ক করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন।
গত বুধবার এক বিবৃতিতে সে বলেছে, ‘বাস্তব সত্য হলো, রাফাতে স্থল অভিযান চালানো হলে সেখানে ‘নজিরবিহীন মানবিক বিপর্যয়’ থেকে কম কিছু হবে না। তখন কোনো মানবিক পরিকল্পনাই এটিকে প্রতিহত করতে পারবে না।’
ইহুদীবাদী প্রধান সন্ত্রাসী নেতানিয়াহু রাফাতে সেনা অভিযান শুরুর অঙ্গীকার করার পর সে এ মন্তব্য করে।
উল্লেখ্য, রাফাতে বর্তমানে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
হামাস যখন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সাথে কায়রো আলোচনায় প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির পরিকল্পনা করছে, তখন নেতানিয়াহু ‘একটি চুক্তিসহ বা চুক্তি ছাড়াই’ রাফাহ আক্রমণ শুরুর অঙ্গীকার করেছে।
রাফায় সেনা অভিযান চালানো হলে সেখানে ব্যাপক বেসামরিক নাগরিকের হতাহতের আশঙ্কায় ওয়াশিংটন, অন্যান্য দেশ ও মানবাধিকার সংস্থাগুলো এ অভিযান না চালানোর জন্য সন্ত্রাসী ইসরাইলকে আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেছে, ‘আন্তজাতিক সম্প্রদায় কয়েক সপ্তাহ ধরে দখলদার ইসরাইলি কর্তৃপক্ষের কাছে রাফাকে রক্ষা করার আবেদন করছে। কিন্তু অঞ্চলটি স্থল অভিযানের দোরগোড়ায় রয়েছে।’
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন আরো বলেছে, ‘অসুখ, দুর্ভিক্ষ, গণকবর ও সম্মুখ সমর থেকে বাঁচতে গাজার দক্ষিণতম পয়েন্টে পালিয়ে আসা লক্ষাধিক মানুষের জন্য এই স্থল আক্রমণ আরো বেশি হতাহতের ঘটনা ঘটাবে।’
গাজার উপর দখলদার ইসরাইলি এ আগ্রাসনের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সঙ্কটের মধ্যে ভূখ-ের প্রায় ৮৫ শতাংশ জনসংখ্যাকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দিয়েছে। জাতিসংঘের মতে, এ হামলায় ছিটমহলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে ৬ মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতন’ ঘটবে যুক্তরাষ্ট্রের -মার্কিন বিশেষজ্ঞ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ইরানি হামলায় ধ্বংস হয় ৫০ কোটি ডলারের মার্কিন নজরদারি বিমান
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করে ইসরায়েলিরা!
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরাইলের হাইফা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের হামলার পর পুড়ে অঙার হওয়া দখলদারদের সামরিক যান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)