রাত ১০টার পর যানবাহনশূন্য শাবিপ্রবির সড়ক, ভোগান্তি ও নিরাপত্তা সংকটে শিক্ষার্থীরা
রাত ১০টা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে গাড়ির অপেক্ষায় শিক্ষার্থীরা। কেউ লেডিস হলের, কেউ শাহপরাণ হলের যাত্রী। কিন্তু যানবাহনের কোনো দেখা নেই। রাত ৯টা থেকে ১০টার মধ্যে কিছু ইজিবাইক দেখা গেলেও শিক্ষার্থীদের তুলনায় তা অপ্রতুল। এরপর পুরো সড়কই প্রায় যানবাহনশূন্য হয়ে পড়ে। সর্বশেষ কয়েক দিনের শাবিপ্রবিতে সরেজমিনে এমন চিত্র দেখা যায়।
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ রবি, ১৩৯৪ শামসী সন , ০১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
শিক্ষার্থীদের অভিযোগ, শুধু রাতেই নয়, সকালে ক্লাস শুরুর সময়ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও শাহপরাণ হলে সামনে গাড়ির সংকট দেখা দেয়। ফলে অনেক শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষায় সময়মতো পৌঁছাতে ভোগান্তি পোহাচ্ছেন।
এ বিষয়ে ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থী পান্না রানী সরকার বলেন, গেটে এসে রাত ১০টার সময় গাড়ি পাইনি। নিরুপায় হয়ে হাঁটা শুরু ধরি। যখন আমি গোলচত্বর পার হই, তখন দুটি লোক আমাকে ফলো করে এবং আমার শরীর ঘেঁষে হাঁটতে শুরু করে। আমি ধারণা করছি, তারা বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশনের কর্মী হবেন। পরে আমি ভয় পেয়ে প্রথম ছাত্রী হলের নিরাপত্তাকর্মীদের ডাক দিলে, তারা আসার আগেই ওই দুই ব্যক্তি স্থান ত্যাগ করেন।
তিনি বলেন, ‘মেয়েদের হল গেট রাত সাড়ে ১০টায় বন্ধ হয়ে যায়। অনেক সময় টিউশন শেষে প্রধান ফটকে এসে গাড়ি পাওয়া যায় না। রাতে ছাত্রীদের হলে যাত্রী কম থাকায় প্রায়ই ছেলেদের হলের গাড়িতে করে গোলচত্বর এসে বাকিপথ হেঁটে আসতে হয়।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমার প্রতিদিন টিউশন শেষ করে প্রধান ফটকে পৌঁছাতে রাত ১০টা থেকে সাড়ে ১০টা বাজে। বেশিরভাগ সময়ই গাড়ি পাওয়া যায় না। এতে প্রায়ই ক্লান্ত শরীর নিয়ে দুই-আড়াই কিলোমিটার পথ হেঁটে হলে ফিরতে হয়।
তিনি বলেন, ‘শুধু আমি একা না। তখন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গাড়ির জন্য অনেক ছাত্রছাত্রীকে অপেক্ষা করতে দেখা যায়। মাঝে মাঝে একটি-দুটি গাড়ি এলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এ বিষয়ে সুনজর দেয়া।
শাহপরাণ হলে গাড়ি সংকটের বিষয়ে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরীফুজ্জামান খান আতিফ বলেন, সকালে হল থেকে ক্লাসে যাওয়ার সময় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়। সকালে গাড়িগুলো প্রধান ফটক থেকে একাডেমিক ভবন পর্যন্ত চলাচল করে। হলের দিকে গাড়ি কম আসে। এতে হল এবং টিলাগাঁও ও বড়গুল এলাকার বিভিন্ন মেসে থাকা শিক্ষার্থীরা ক্লাসে আসতে সমস্যায় পড়েন।
ইজিবাইক পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাদেক আহমেদ বলেন, ‘সকালে শিক্ষক-শিক্ষার্থী ও স্কুলশিক্ষার্থীদের ক্লাস থাকার কারণে যাত্রীদের চাপ বেশি। রাস্তা খারাপ হওয়ায় গাড়িগুলো চলাচলে সময় বেশি লাগে। ফলে সংকট তৈরি হয়। এ সময় অনেক বেশি গাড়ি না থাকলে এই সমস্যা সমাধান হবে না বলে মনে করেন তিনি।
রাতে গাড়ি সংকটের বিষয়ে তিনি বলেন, ‘রাত ১১টা পর্যন্ত অন্তত ১০টি গাড়ি থাকার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। যেহেতু এ বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ জানাচ্ছে, আমরা বিষয়টি খতিয়ে দেখব।
এ বিষয়ে কয়েকজন ইজিবাইকচালক বলেন, ‘সকাল ৮টায় গাড়ি নিয়ে ক্যাম্পাসে এলে রাত ১১টা পর্যন্ত থাকা সম্ভব হয় না। গাড়ির চার্জ শেষ হয়ে যায় রাত ৮টার মধ্যে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রাস্তা খারাপ হওয়ায় যাতায়াতে বেশি সময় লাগে এবং কয়েক দিন পরপর গাড়ি মেরামত করতে হয়। তবে, ইজিবাইক পরিচালনা কমিটির নির্দেশনায় রাত ১১টা পর্যন্ত অন্তত ১০টি গাড়ি চলে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। বিষয়টি নিয়ে আলোচনা করব। সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ সময় তিনি সমস্যা সমাধানে শিক্ষার্থীদের প্রক্টর অফিসে একটি দরখাস্ত দেয়ারও পরামর্শ দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের বুলডোজার ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের ধারণ করা দৃশ্য
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রকৌশলী বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিআরটি চালুর দাবি, অনিয়ম তদন্তে কমিশন গঠনের আহ্বান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে বহুতল ভবন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীজুড়ে পুলিশের নজরদারি-তল্লাশি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থেমে নেই নিষিদ্ধ আ.লীগের ককটেল ও আগুন সন্ত্রাস
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রলীগ-আ. লীগ জামাতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে -রাশেদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপের ৩ দেশে বোমা হামলার হুমকি, খালি করা হলো শত শত স্কুল
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












