রাতে ডাব চুরিতে বাধা, সকালেই সংঘবদ্ধ চোরচক্রের হামলা
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ফরিদপুরে রাতে ডাব চুরিতে বাধা দেয়াকে কেন্দ্র করে একটি পরিবারের ওপর সকালে সংঘবদ্ধভাবে হামলার অভিযোগ উঠেছে। এতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। হামলাকারীরা বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি, ছিনতাই ও ভয়ভীতি দেখানোর মতো বিভিন্ন অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চরকৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত গৃহকর্তা মারুফ হোসেন মোল্যাকে (৪০) উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী সবিতা বেগম (৩৮) ও বড় ছেলে সাব্বির মোল্যা (১৬) আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চরকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা উজ্জ্বল বিশ্বাসের গাছ থেকে কয়েকজন ডাব চুরির চেষ্টা করেন। এ সময় স্থানীয় এক ব্যক্তির চিৎকারে মারুফ হোসেন মোল্যার ভাই মোক্তার মোল্যা বাড়ি থেকে বের হয়ে তাদের বাধা দেন। বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হলেও পরে স্থানীয়ভাবে মীমাংসা হলে চক্রটি সেখান থেকে চলে যায়।
তবে অভিযোগ রয়েছে, এর জের ধরে বৃহস্পতিবার সকালে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মারুফ হোসেন মোল্যার বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিলে মারুফ মোল্যাকে হাতুড়ি দিয়ে মারধর করা হয়। তার স্ত্রী সবিতা বেগমকেও চুলের মুঠি ধরে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরও ভয়ভীতি ও হুমকি দিয়ে হামলাকারীরা চলে যায়। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন মারুফ মোল্যার স্ত্রী সবিতা বেগম অভিযোগ করে জানান, সকালে তারা ঘরে বসে ছিলেন। হঠাৎ ১৫ থেকে ২০ জন যুবক এসে তার স্বামীর নাম ধরে ডাকতে থাকে। একপর্যায়ে ঘরে ঢুকে হাতুড়ি ও চাকু দিয়ে মারধর শুরু করে। ডাব চুরিতে বাধা দেওয়াই তাদের ‘অপরাধ’ বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তাদের পুরো পরিবারকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন সবিতা।
স্থানীয়দের অভিযোগ, সোহান মোল্যার নেতৃত্বে এলাকায় একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মোবাইল ও স্বর্ণের চেইন ছিনতাই, চুরি, মাদক সেবন এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা উজ্জ্বল বিশ্বাস বলেন, এলাকায় হিন্দু-মুসলিম সবাই দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছেন। তবে আশপাশের এলাকার কিশোর ও মাদকসেবীদের একটি অংশের কর্মকাণ্ডে তারা অতিষ্ঠ। প্রতিবাদ করলে ছবি তুলে রাখা ও পরে দেখে নেয়ার হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
অভিযুক্তদের মধ্যে পাশের মহারাজপুর গ্রামের সোহান মোল্লা (২৫), বরকত মোল্লা (২০), রিফাত (১৯) এবং কাচারদিয়া গ্রামের নুরুন্নবী মোল্যার (২০) নাম জানিয়েছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কারও বক্তব্য পাওয়া যায়নি। তাদের কয়েকজনের অভিভাবকও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সংঘবদ্ধ চক্রের বিষয়টি পুলিশের জানা নেই বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্দর চালাবে বিদেশি অপারেটর
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র ক্ষোভ ও নিন্দা বন্দর রক্ষা কমিটির
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসছে মাদক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত দখলকৃত কাশ্মীরে বোরকা খুলে ফেলার নির্দেশ চিকিৎসকের
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ ক্রেতা, ‘দিন যতই যাচ্ছে দাম বাড়ছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াত!
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন -প্রধানমন্ত্রী
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘লুটেরাদের স্বার্থে সরকার দেশকে ভুল পথে পরিচালিত করছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












