রাতে খাওয়ার পর হাঁটা কেন জরুরি?
, ২৫ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
সারা দিন পরিশ্রমের পর অনেকে বাড়ি ফিরে রাতে কোনোমতে খাওয়া-দাওয়া করেই ঘুমিয়ে পড়েন। বিশেষজ্ঞদের মতে, ভরপেট খেয়েই ঘুমিয়ে পড়ার এই অভ্যাস একেবারেই স্বাস্থ্যকর নয়। চিকিৎসকরা বলছেন, দুপুর হোক কিংবা রাত, ভরপেট খেয়ে বেশ কিছুক্ষণ সচল থাকা জরুরি। এ কারণে খাওয়ার পর অন্তত ১০ মিনিট হাঁটার পরামর্শ দিচ্ছেন তারা। খাওয়া-দাওয়ার পর সচল থাকলে শরীরও ভালো থাকে। হজমের সমস্যাও অনেক কমে যায়। ভরপেট খাওয়ার পর হাঁটার অভ্যাসে কী কী উপকার হয় তা জানানো হয়েছে, যেমন-
১. ভারী খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে বদহজমের আশঙ্কা থাকে। বরং যদি হাঁটা যায়, তা হলে হজমশক্তি বাড়ে। সেই সঙ্গে অ্যাসিডিটির ঝুঁকিও কমে।
২. খাওয়ার পর ঘুমিয়ে পড়লেই ওজন বাড়ার ঝুঁকি থাকে। এ কারণে খাওয়ার পর অন্তত ১০ মিনিট হাঁটুন।
৩. অনেকেই রাতের খাবারের তালিকায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ক্যালোরিযুক্ত খাবার রাখেন। সেক্ষেত্রে হাঁটার বিকল্প আর কিছুই হতে পারে না। তা না হলে মেদ বাড়ার ঝুঁকি বাড়ে।
৪. যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদেরও খাওয়ার পর হাঁটা-চলা করা উচিত। কারণ খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। হাঁটলে এটা অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
৫. খাওয়ার পর হাঁটা-চলা করলে উচ্চ রক্তচাপের মাত্রাও কমে। যারা রক্তচাপের সমস্যায় ভুগছেন, খাওয়ার পর হাঁটাহাঁটি করলে সুস্থ্য থাকতে পারবেন। অনেক সময়ে হাঁটার অভ্যাসেও রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে আসে।
৬. রাতের খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটলে রাতের ঘুম ভালো হয়।
৭. হাঁটা মানসিক চাপ দূর করতে এবং শরীরে এন্ডোরফিন নিঃসরণ করতে সাহায্য করে। হাঁটলে শরীরে ভালো বোধ হয় এবং মেজাজ উন্নত করে। এ কারণে রাতের খাবারের পরে হাঁটা-চলা করলে মন ভালো থাকে এবং বিষন্নতা দূর হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকা ও মিষ্টি কাঁঠাল চেনার ৫ কৌশল
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এক কলা গাছে ১৬টি মোচা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লটকন খাওয়ার আগে যে বিষয়গুলো জানা দরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেসব ফল খেলে রক্ত বাড়ে (২)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেসব ফল খেলে রক্ত বাড়ে (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফোনের তথ্য হাতিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে এই অ্যাপ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে করণীয়
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবুতরের পথ খুঁজে পাওয়ার রহস্য নিয়ে নতুন তথ্য
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানুষের দৃষ্টিশক্তি নিয়ে নতুন গবেষণায় চমক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জীবন বাঁচাতে হেঁটে চলে ওয়াকিং পাম গাছ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের রহস্যময় রাজধানী ম্যামফিসের ধ্বংসাবশেষ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












