রাজারবাগ শরীফ উনার পরিচিতি (১২)
, ২২শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ তাসি, ১৩৯০ শামসী সন , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
“মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত”- ইহা অনেক প্রচলিত একটি পবিত্র হাদীছ শরীফ। অনেক মা আছেন যারা তার সন্তানকে আদর করে শরীয়তের নিষিদ্ধ বিষয় শেখায়; যেমন- নাচ, গান- বাজনা, অভিনয় আরো কত কি। সেই মাও কিন্তু চায় তার সন্তান দোযখের আগুনে না পুড়ুক; সন্তান জান্নাতী হউক। কিন্তু তারপরেও তার সন্তানকে শরীয়তে নিষিদ্ধ এসব বিষয় শেখায় না জানার কারণে, নিজে শরীয়ত না মানার কারণে, না বোঝার কারণে। তাহলে যে মা নিজেই জাহান্নামী হচ্ছে এবং তার সন্তানকেও জাহান্নামী করে দিচ্ছে, সে-ই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত কি করে হতে পারে? তাহলে প্রয়োজন এমন একজন মায়ের, যিনি নিজে জান্নাতী হবেন এবং তাঁর সকল সন্তানদেরকেও জান্নাতের উপযুক্ত করে গড়ে তুলবেন। একজন মা যদি আল্লাহওয়ালী হন, তবে গোটা পরিবারই মহান আল্লাহ পাক উনার দিকে রুজু হয়ে যায়; নতুবা হয় বিপরীত। বলা হয়- একজন মহিলা (কমপক্ষে) তিনজনকে জাহান্নামে নিয়ে যাবে; তার স্বামী, তার পিতা এবং তার মাতাকে।
কিন্তু মহিলাদেরকে একজন আদর্শ মা, জান্নাতী মা হিসেবে গড়বেন কে? যাঁরা পৃথিবীকে উপহার দেবেন অসংখ্য জান্নাতী মানুষ? পুরুষরা বাইরে যেতে পারে, ওয়াজ মাহফিল শুনতে পারে, তা’লীম নিতে পারে সহজে। কিন্তু মহিলাদের সে রকম কোনো ব্যবস্থাই ছিল না বহুদিন ধরে। আর বিশেষ করে মহিলাগণের মহান আল্লাহ পাক উনার দেয়া বিশেষ শারীরিক ও মানসিক গঠনের জন্য অনেক মাসয়ালা-মাসায়িল ভিন্ন, যা পুরুষগণের চেয়ে আলাদা, সেসব কারণেও মহিলাদের আলাদা তা’লিমের প্রয়োজন; যা পুরুষদের থেকে অনেক সময় লজ্জার কারণে শিক্ষা গ্রহণ করা সম্ভব হয় না। এই সেই সঙ্কটপূর্ণ সময়ে মহান আল্লাহ পাক তিনি দয়া করে এই যমীনে পাঠান সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, ছাহিবাতুল মুকাররামা লি মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম উনাকে। উনার আগমন এবং মুবারক বংশ পরিচয় না জানা থাকলে “রাজারবাগ শরীফ উনার পরিচিতি” লেখা কেবল অসম্পূর্ণই থাকবে না; বরং এই লেখাটা হবে অর্থহীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৪)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাফির মুশরিকদের থেকে দূরে থাকতে এবং তাদেরকেও দূরে রাখার ব্যাপারে নির্দেশ মুবারক
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (২)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৪)
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)