রাজশাহী বুলনপুরে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ'ইয়াদ শরীফ উপলক্ষে গত ৭-৮-১৪৪৫ হিজরী, লাইলাতুল আহাদ (শনিবার দিবাগত রাত রোববার) ঐতিহাসিক রাজশাহী বুলনপুর ঈদগাহ ময়দানে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, মুফতীউল আযম হযরতুল আল্লামা আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ ছহীব, প্রধান গবেষক: মুহম্মদিয়া জামিয়া শরীফ, খতীব: মুহম্মদপুর তাজ জামে মসজিদ।
তিনি পবিত্র শবে বরাতের গুরুত্ব, ফাযায়িল -ফযীলত,মর্যাদা-মর্তবা সম্পর্কে দলীলভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। সকলকে অত্যন্ত সম্মানের সাথে পবিত্র শবে বরাত পালন করার জন্য ও মুসলিম উম্মাহর জন্য বেশি বেশি দোয়া করার জন্য বলেন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন: হযরতুল আল্লামা আহমদ হুসাইন ছহীব (গবেষক: মুহম্মদিয়া জামিয়া শরীফ, খতীব: সুন্নতী জামে মসজিদ,কুমিল্লা)
তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান-মান, ফাযায়িল-ফযীলত মুবারক সম্পর্কে আলোচনা করেন।
তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঈমানের মূল। উনার সম্পর্কে জানা, উনাকে সবচেয়ে বেশি মুহব্বত করা, উনার ইত্তেবা করা সকলের জন্য আবশ্যক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।