রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ
, ১৬ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ আশির, ১৩৯২ শামসী সন , ১৭ মার্চ, ২০২৫ খ্রি:, ৩০ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহী রেলস্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে স্টেশনমাস্টার আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার শহিদুল আলম বলেন, এ দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। দুই ট্রেনেই কোনো যাত্রী ছিল না। বাংলাবান্ধা ওয়াশফিট স্টেশনে ফিরছিল। আর ধূমকেতু ওয়াশফিট যাচ্ছিল। এ সময় এই দুর্ঘটনা ঘটে।
সাইয়্যিদু সাইয়্যিদিল আদাদ শরীফ পবিত্র ১২ই শরীফ উনার সম্মানার্থে খুলনার খালিশপুরে বিশেষ আয়োজন
খুলনা সংবাদদাতা:
সাইয়্যিদু সাইয়্যিদিল আদাদ শরীফ ১২ শরীফ উনার সম্মানার্থে প্রতি আরবি মাস উনার ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে ব্যাপক আয়োজন হয়েছে। আমাদের খুলনা সংবাদদাতা জানিয়েছেন গত ১২ই রমাদ্বান শরীফে খুলনা জেলার খালিশপুর থানার হার্ডবোর্ড গেট বি আই ডি সি রোড এলাকায় পবিত্র আছর নামাজ বাদ মিলাদ শরীফ, তাবারক বিতরণ করা হয়।
এ আয়োজনে বিশেষ মিলাদ শরীফ ও দোয়া মুনাজাত করেন হাফেজ মুহম্মদ বায়েজীদ। হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের খাছ দোয়া, ইহসান ও রহমত মুবারকের খাছ আরজুতে এই সুমহান ১২ই শরীফ উনার আয়োজনে সার্বিক আনজামে সহযোগিতা করেছেন খুলনা আনজুমানের বিশিষ্ট আমিল মুহম্মদ আবু হানিফ এবং উনার বাবা আমেরিকা প্রবাসী মুহম্মদ মনিরুজ্জামান, উনার আম্মা এবং ছোট ভাই মুহম্মদ আব্দুল্লাহ্ জামান সানি ও অন্যান্যরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)