রাজধানীর ১৬ জায়গায় ‘রেডি টু কুক ফিশ’ বিক্রি করবে সরকার
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ আশির, ১৩৯১ শামসী সন , ১৪ মার্চ, ২০২৪ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
রাজধানীর ১৬টি জায়গায় আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) থেকে পাওয়া যাবে ‘রেডি টু কুক ফিশ’। কর্মজীবী নারীদের রান্না সহজ করার জন্য এমন উদ্যোগ নিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) আয়োজিত ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ বিপণন কার্যক্রমের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান।
মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নানা উদ্যোগের ফলে নারীরা বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছেন। ফলে তাদের জীবনযাত্রা সহজ করার জন্য বিএফডিসি রেডি ফিশ খুবই ফলপ্রসূ হবে বলে আশা করা যায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভ্রাম্যমাণ ১৬টি স্থান ছাড়াও তিনটি স্থানে স্থায়ীভাবে এই মাছ বিক্রি করা হবে। সেগুলো হলো কারওয়ান বাজারে অবস্থিত বিএফডিসি ভবনের মৎস্যবিতান, যাত্রাবাড়ীর মৎস্য অবতরণ কেন্দ্র ও চট্টগ্রাম মৎস্য বন্দর।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মজীবী নারীদের রান্না সহজ করার জন্য রেডি টু কুক ফিশ প্রস্তুতকরণ, বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের দিকনির্দেশনা দেন। সে জন্য বিএফডিসি রেডি টু কুক ফিশ প্রস্তুতকরণ ও বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করে। এই কার্যক্রম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, রেডি টু কুক ফিশের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হলো স্বাদ ও খাদ্যমান বজায় রাখা। তবে বিএফডিসি থেকে যেসব মাছ রেডি টু কুক হিসেবে বিপণন করা হবে, তা অত্যন্ত মানসম্মত বলে তিনি মন্তব্য করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)