বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোলের সংখ্যাও বাড়ানো হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেপ্তারের জন্য ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মেসুত প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, বিকাল ৫:১৪
রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

ডিএমপির অতিরিক্ত এ উপ-পুলিশ কমিশনার বলেন, রাজধানীতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি এখন আগের থেকে বেশ বেশি। চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল বাড়ানো হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলেও জানান।

তিনি বলেন, ব্লক রেইড ও চিরুনি অভিযানের মাধ্যমে সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকার বাইরে থেকে যারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থেকে রাজধানীতে এসে আশ্রয় নিয়েছে, তাদের ওপরও নজরদারি রাখা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে এডিসি নিয়াজ মেহেদী বলেন, ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে। নগরবাসী যেন নির্বিঘ্নে স্বাভাবিক জীবনযাপন পরিচালনা করতে পারেন এবং তারা তাদের দৈনন্দিন কাজ ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ।




এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
গাজীপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার ৮০ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বি‌কে‌লে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএম‌পি ক‌মিশনার আশিক সাঈদ। এ সময় জিএম‌পি ক‌… এইমাত্র বহু রোহিঙ্গাকে হত্যা-ধর্ষণের প্রমাণ মিলেছে: আন্তর্জাতিক বিচার আদালত ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় পড়া শুরু … এইমাত্র আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। তবে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দো… ১ মিনিট আগে ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধান… ২ মিনিট আগে সুনামগঞ্জে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়… ৫ মিনিট আগে নেত্রকোণায় ভূমি অফিস ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, আটক ৮ বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি অফিসে দুটি ককটেল বিস্ফোরণ এবং পূর্বধলায় গ্রামী… ৭ মিনিট আগে মজুরি বোর্ড গঠনের পরও কেন থামছে না পোশাক শ্রমিকদের আন্দোলন নিজস্ব প্রতিবেদক: মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে টানা দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। … ৬ ঘণ্টা আগে আ.লীগের দেয়া আগুনে পুড়েছে থানা-পুলিশের একাধিক গাড়ি আ.লীগের দেয়া আগুনে পুড়েছে থানা-পুলিশের একাধিক গাড়ি ৭ ঘণ্টা আগে আরও ২ লাখ রিকশার লাইসেন্স চায় ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ আরও ২ লাখ রিকশার লাইসেন্স চায় ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ ৭ ঘণ্টা আগে রাজধানীতে আ.লীগের আরও ৭১ নেতাকর্মী আটক রাজধানীতে আ.লীগের আরও ৭১ নেতাকর্মী আটক ৭ ঘণ্টা আগে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ খুলছে মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী প্রশ্নবিদ্ধ! গোপালগঞ্জ সংবাদদাতা: মুকসুদপুরে বাড়ি- মোহাম্মদ আলী বলেন, যেভাবে সাজগোজ করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর লোকের… ৭ ঘণ্টা আগে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ৭ ঘণ্টা আগে