বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন

ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

মেসুত প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, বিকাল ৫:১৮

ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তার দাবি, ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ছিল ‘বিদ্বেষমূলক মামলা’।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এতে বলা হয়েছে, ইউনূসের ওই সরকারের আমলে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ আনা হয়, সেগুলোর কারণেই গত বছর তাকে যুক্তরাজ্য সরকার থেকে পদত্যাগ করতে হয়েছিল।

যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এই সংসদ সদস্যের খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বছর দায়িত্ব পালনকালে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন। আর টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অভিযোগ, শেখ হাসিনার সাবেক সরকারের কাছ থেকে তিনি (টিউলিপ) অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন সুবিধা নিয়েছেন।

গত বছরের ডিসেম্বরে দুর্নীতির অভিযোগে টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দেন বাংলাদেশের একটি আদালত। তার অনুপস্থিতিতেই আরও ১৬ জনের সঙ্গে তার বিচার হয়। অভিযোগে বলা হয়, ঢাকার কাছেই পরিবারের জন্য জমির প্লট বরাদ্দ পেতে তিনি তার খালা শেখ হাসিনার ওপর প্রভাব খাটিয়েছিলেন। লন্ডনে বসবাসকারী টিউলিপ এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন। বাংলাদেশের বাইরে থাকায় টিউলিপের পক্ষে ওই সাজা ভোগ করার সম্ভাবনা খুবই কম।

এর আগে ২০২৫ সালে দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে অভিহিত করেছিলেন। তিনি বলেন, খালা শেখ হাসিনা ও বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের বলি হয়েছেন তিনি।

গুটো হ্যারি ও ডেভিড ডেভিসের উপস্থাপনায় নতুন পডকাস্ট পলিটিকস আনলিশড–এ কথা বলতে গিয়ে টিউলিপ দাবি করেন, তিনি ‘বিদ্বেষমূলক মামলার’ শিকার হয়েছেন। তিনি আরও জানান, একজন আইনজীবীর সঙ্গে কথা বলছেন তিনি। ওই আইনজীবী তাকে জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা নোবেল শান্তি পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ‘মামলা করার মতো ভিত্তি’ তার রয়েছে।

টিউলিপ দাবি করেছেন, ‘মূলত এটি ছিল বিদ্বেষমূলকভাবে করা একটি মামলা।’ তিনি জানান, আইনজীবীদের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপের বিভিন্ন সুযোগ খতিয়ে দেখছেন এবং এ বিষয়ে ‘বিবেচনা করছেন’।

এ বিষয়ে বক্তব্য জানতে ড. ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

টিউলিপ দাবি করেন, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানার জন্য তিনি ‘বারবার চেষ্টা’ করেছেন। কিন্তু তার আইনজীবীদের পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি বাংলাদেশের সরকার।

তিনি জানান, লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. ইউনূসকে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছিলেন তিনি। টিউলিপ বলেন, ‘তিনি আমার সঙ্গে দেখা করতে রাজি হননি। সামনাসামনি কথা বলার জন্য আমি বারবার চেষ্টা করেছি।’

তার দাবি, অভিযোগ ও পরবর্তী বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি মানসিক চাপে ভোগেননি, কারণ তিনি জানতেন যে ‘নির্দোষ’। তিনি বলেন, ‘অন্য সবকিছুর চেয়ে পুরো বিষয়টি আমাকে বেশি হতবাক করেছিল।’

তিনি দাবি করেন, ‘কী কারণে আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সে সম্পর্কে আমার ‘কোনো ধারণাই’ ছিল না। আমি যে দোষী সাব্যস্ত হয়েছি, তা প্রথম জানতে পারি সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি সতর্কবার্তা দেখে।’

এই বিতর্কের সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানিয়েছেন টিউলিপ। তিনি বলেন, নিরাপত্তা হুমকি পাওয়ার পর স্টারমার যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অবস্থানকালে তাকে একটি বার্তা পাঠিয়েছিলেন। টিউলিপ বলেন, ‘সময়টা এমন ছিল, যখন তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।’

তবে টিউলিপকে নিয়ে স্টারমারকে বারবার প্রশ্ন করা হলে একপর্যায়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে টিউলিপ বলেন, ‘কিয়ারকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছানোর রাজনৈতিক উদ্যোগের অংশ ছিলাম আমি। শুরু থেকেই তাকে সমর্থন দিয়েছি... অথচ শেষ পর্যন্ত আমিই তার পথে বাধা হয়ে দাঁড়ালাম।’

স্টারমারের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত টিউলিপ বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনা তার জন্য ‘খুবই বেদনাদায়ক’ ছিল। তবে স্টারমারের উত্তরসূরি অ্যান্ডি বার্নহামের প্রশংসা করেন তিনি।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
গাজীপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার ৮০ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বি‌কে‌লে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএম‌পি ক‌মিশনার আশিক সাঈদ। এ সময় জিএম‌পি ক‌… এইমাত্র বহু রোহিঙ্গাকে হত্যা-ধর্ষণের প্রমাণ মিলেছে: আন্তর্জাতিক বিচার আদালত ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় পড়া শুরু … ১ মিনিট আগে আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। তবে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দো… ১ মিনিট আগে সুনামগঞ্জে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়… ৫ মিনিট আগে রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ৬ মিনিট আগে নেত্রকোণায় ভূমি অফিস ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, আটক ৮ বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি অফিসে দুটি ককটেল বিস্ফোরণ এবং পূর্বধলায় গ্রামী… ৭ মিনিট আগে মজুরি বোর্ড গঠনের পরও কেন থামছে না পোশাক শ্রমিকদের আন্দোলন নিজস্ব প্রতিবেদক: মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে টানা দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। … ৬ ঘণ্টা আগে আ.লীগের দেয়া আগুনে পুড়েছে থানা-পুলিশের একাধিক গাড়ি আ.লীগের দেয়া আগুনে পুড়েছে থানা-পুলিশের একাধিক গাড়ি ৭ ঘণ্টা আগে আরও ২ লাখ রিকশার লাইসেন্স চায় ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ আরও ২ লাখ রিকশার লাইসেন্স চায় ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ ৭ ঘণ্টা আগে রাজধানীতে আ.লীগের আরও ৭১ নেতাকর্মী আটক রাজধানীতে আ.লীগের আরও ৭১ নেতাকর্মী আটক ৭ ঘণ্টা আগে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ খুলছে মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী প্রশ্নবিদ্ধ! গোপালগঞ্জ সংবাদদাতা: মুকসুদপুরে বাড়ি- মোহাম্মদ আলী বলেন, যেভাবে সাজগোজ করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর লোকের… ৭ ঘণ্টা আগে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ৭ ঘণ্টা আগে