রাজধানীতে দুই বাসে আগুন, শ্যামপুরে আগুন দেওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার একরাজধানীতে দুই বাসে আগুন, শ্যামপুরে আগুন দেওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার এক
, ২৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ২২ জুলাই, ২০২৫ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজধানীর বারিধারা ও কেরানীগঞ্জে গত শনিবার রাতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে, আজিমপুরে একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা বানচালের পাশাপাশি শ্যামপুরে আরেকটি বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিরন মিয়া জানান, গত শনিবার রাত সোয়া ১টার দিকে বারিধারায় একটি কলেজ বাসে এবং রাত ৩টা ৪০ মিনিটের দিকে কেরানীগঞ্জে তরঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুটি বাসই সড়কে দাঁড়িয়ে ছিলো এবং আগুন দেওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে, মিরপুর-১২ নম্বর সিরামিক রোডে একটি বাসে আগুন দেওয়া হয়।
ডিএমপি মিডিয়া উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্যামপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সিয়াম সরকারকে ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্যামপুর মডেল থানা সূত্র জানায়, শ্যামপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোডের মাথায় যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের চেষ্টা করছিলো। এমন তথ্যের ভিত্তিতে শ্যামপুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় সিয়ামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় রাফসান নামে নিষিদ্ধ ছাত্রলীগের আরেক কর্মী কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় শ্যামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)