রহস্যময় পুরুষ ইলিশ! কেন তেমন দেখা মেলে না (২)
পুরুষের চেয়ে নারী ইলিশের সংখ্যা বেশি?
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে, স্থান-কাল-আকার ও প্রজাতিভেদে পুরুষ-স্ত্রী ইলিশ মাছের আনুপাতিক হার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। জাটকা বা কিশোর বয়সে স্ত্রী-পুরুষ মাছের আনুপাতিক হার প্রায় সমান থাকে। এই হার ২৮-৩০ সে.মি. পর্যন্ত একইরকম থাকে।
অতঃপর স্ত্রী মাছের আনুপাতিক হার বৃদ্ধি পায় এবং ৪৪ সে.মি.-এর ঊর্ধ্ব আকারের সব মাছই স্ত্রী।
চন্দনা প্রজাতির ইলিশ মাছ লিঙ্গ পরিবর্তন করে পুরুষ মাছ স্ত্রী মাছে রূপান্তরিত হয়। এ প্রজাতির ২২.০ সে.মি. আকার পর্যন্ত সব মাছই পুরুষ, ২২.০ সে.মি. হতে ২৫/২৬ সে.মি. আকারের মাছের লিঙ্গ পরিবর্তন ঘটে এবং ২৬ সে.মি.-এর ঊর্ধ্ব আকারের সব মাছই স্ত্রী।
এ বিষয়ে ইলিশ গবেষক ও মৎস্য বিজ্ঞানীরা বলেছে, স্থান এবং বয়সভেদে পুরুষ এবং স্ত্রী ইলিশের হার ভিন্ন ভিন্ন হয়। যদি বয়সভেদে হারের কথা বলি, ইলিশ যখন ১৬ সেন্টিমিটারের মতো হয় তখন বুঝতে হবে ইলিশটি পূর্ণাঙ্গ নারী বা পুরুষে পরিণত হতে যাচ্ছে। যখন সাইজটা বড় হতে থাকে তখন ইলিশের লটে দেখা যায় স্ত্রীর সংখ্যাও বাড়তে থাকে। আর আকার যত ছোট হয় তার মধ্যে তত বেশি হারে পুরুষ দেখা যায়।
২০-২২ থেকে ২৬-২৮ সেন্টিমিটার সাইজের ইলিশ যেগুলো পূর্ণাঙ্গ ইলিশ হয়ে উঠেছে মাত্র সেগুলোর মধ্যে স্ত্রী-পুরুষের হার সাধারণত ১:১ থেকে ১:১.৫ থাকে।
তবে সাইজটা যখন একটু বড় হয়ে যায় তখন দেখা যায় প্রতি দুটি স্ত্রী ইলিশের বিপরীতে একটি পুরুষ ইলিশ বা তিনটি স্ত্রীর বিপরীতে দুটি পুরুষ পাওয়া যায়।
মহান আল্লাহ পাক হয়তো এভাবেই সৃষ্টি করছেন যে, দু-তিনটা নারীর উৎপাদনশীলতার জন্য একটা পুরুষ ইলিশই যথেষ্ট। মানে, নারীর সংখ্যা বেশি হলেই পরবর্তী প্রজন্ম বাড়বে।
স্বাদে সেরা স্ত্রী না পুরুষ ইলিশ?
এ সম্পর্কে মৎস্য বিজ্ঞানী ড. মোহাম্মদ আনিছুর রহমান বলেন, ২৫ সেন্টিমিটারের নিচে সাইজ হলে তাকে আমরা জাটকা বলি। সাইজ যখন ২৮ সেন্টিমিটার অতিক্রম করে তখন যদি তার স্বাস্থ্যটা ঠিক থাকে তাহলে যে অঞ্চলেই চলাচল করুক, বিশেষ করে যদি পদ্মা-মেঘনায় চলাচল করে তাহলে ওদের শরীরে চর্বি জমে, দেখতেও নাদুসনুদুস হয়। সে ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী দুই ধরনের ইলিশেরই খুব স্বাদ হয়।
ইলিশের পেটের দিকে যখন চাপ দেবেন তার পায়ুপথের জায়গাটা দিয়ে সাদা দুধের মতো যদি বেরিয়ে আসে তাহলে বোঝা যাবে এটা পুরুষ। আর যদি ঘিয়ে রঙের অর্থাৎ তার ডিমের রঙের কিছু বেরিয়ে আসে তাহলে বুঝবেন এটা স্ত্রী।
যখন ইলিশের সাইজ এক কেজির কাছাকাছি হয় তখন পুরুষ হোক কিংবা স্ত্রী দুটোরই কাছাকাছি রকম ভালো স্বাদ থাকে।
পদ্মার ইলিশ, একটু বেঁটে, একটু মোটা। এদের স্ত্রী ইলিশের ক্ষেত্রে যখন পেটের দিকে চকচক করে তখন তার স্বাদ সবচেয়ে বেশি থাকে।
ইলিশ মাছে ২১ লাখ পর্যন্ত ডিম পাওয়া যায়। এই ডিম ছয়টি ধাপে পরিপক্বতা পায়। স্ত্রী ইলিশের পেটে যখন কেবল অল্পখানি ডিম হয় এবং সেই ডিম দ্বিতীয় বা তৃতীয় স্টেজে থাকে এরকম ইলিশের চেয়ে স্বাদ আর কোনোটার হতে পারে না।
ডিম যখন পঞ্চম বা ষষ্ঠ ধাপ অর্থাৎ শেষ দিকে চলে আসে তখন শরীরের যত চর্বি, ওমেগা-থ্রি, ফ্যাটি অ্যাসিড অর্থাৎ স্বাদের যে অংশগুলো ডিমের দিকে চলে যায়। তখন আপনি ডিম খেলে ভালো স্বাদ পাবেন কিন্তু মাছের স্বাদ যেমন পাওয়ার কথা তা পাবেন না।
ইলিশ বড় হলেও স্বাদ বাড়ে। একটা ইলিশ সর্বোচ্চ সাত বছরের মতো বাঁচে। তবে যেসব বড় ইলিশ বাজারে পাওয়া যায় তার বয়স সাধারণত দুই বছর বা তিন বছর। তিন বছর বয়সী ইলিশই খুব কম ধরা পড়ে বলে জানান তিনি।
গবেষকরা বলেন, পুরুষ ইলিশ পানিতে তাদের ফোমের মতো শুক্রাণু ছাড়ে। আর নারী মাছ ওই ফোম-সদৃশ ব্রথের ওপর তাদের ডিম্বাণু ছাড়লে সেগুলো নিষিক্ত হয়।
চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ড. আনিসুর রহমান বলেছিলেন, “নারী ইলিশের মাঝে যে দীপ্তি দেখা যায়, পুরুষ ইলিশে তা থাকে না। তারা দেখতে কদাকার না হলেও কিছুটা অনাকর্ষণীয় তো বটেই। গতানুগতিক মাছের বাজারে তাই এসব পুরুষ ইলিশের ঠাঁই হয় না। জেলেরা সেগুলোকে আলাদা করেন এবং পাঠিয়ে দেন লবণ মাখিয়ে শুকানোর জন্য। স্থানীয় কৌশলে সংরক্ষিত এসব ইলিশকে বলা হয় ‘নোনা ইলিশ’।”
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।