রহস্যময় আফ্রিকার সাহারা মরুভূমি
এর মোট আয়তন ৩৬ লক্ষ বর্গমাইল। ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন এলাকাকে যুক্ত করলে সাহারার আয়তন বেড়ে দাঁড়াবে ৪২ লাখ বর্গমাইলে। যা প্রায় যুক্তরাষ্ট্রের আয়তনের সমান!
বিজ্ঞানীদের দাবি, একসময় সাহারা মরুভূমি এলাকায় সাগর ছিলো। সাহারা মরুভূমির ওয়াদি আল হিতান বা তিমির উপত্যকা নামক একটি স্থানে অনেক আগে বিলুপ্ত ডোরাডান প্রজাতির তিমির ফসিল খুঁজে পাওয়া যায়। এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে ওয়াদি আল হিতানে।
বালুর রাজ্য সাহারা মরুভূমিকে পাঁচটি অঞ্চলে ভাগ করা যায়। পশ্চিম সাহারা, এয়ার পর্বতমালা, তিবেস্তি পর্বতমালা, লিবিয়ান মরুভূমি ও তিনেরি মরুভূমি।
পাথুরে মালভূমি ও বালির সমুদ্র নিয়ে গঠিত সাহারা। এখানে একবার বালুর ঝড় শুরু হলে টানা চারদিন পর্যন্ত চলতে পারে। মাঝে মাঝে বালু ঝড়ের কারণে বালু রূপ নেয় সুউচ্চ শৃঙ্গে! যার বেশিরভাগের উচ্চতা ১৮০ মিটারের বেশি হয়ে থাকে!
সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তুপ। এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে ৮ ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে! হাল্কা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণে সাহারার বালু বিভিন্ন রূপ ধারণ করে। যার মধ্যে দেখা মিলে বালিয়াড়ি, পাথুরে মালভূমি, শুষ্ক উপত্যকা কিংবা নুড়ি পাথরের। তবে বালুর রাজ্য হলেও সাহারায় বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে। ছোটবড় বেশ কটি হ্রদ আর নদীর অস্তিত্বও রয়েছে সাহারায়।
পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বলা হয় সাহারা মরুভূমিকে। কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারায় সূর্যের স্থায়িত্ব অনেক বেশি। মরুভূমির বেশিরভাগ অংশ ৮২ শতাংশের অধিক সূর্যরশ্মি পেয়ে থাকে। আর সাহারার পূর্বাঞ্চলে বছরে প্রায় ৯১ শতাংশ বা ৪ হাজার ঘণ্টা সূর্যরশ্মির মধ্যে থাকে।
গ্রীষ্মকালে ৩৮-৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার অসহনীয় হয়ে পরে সাহারা। তবে গা পুড়ে যাওয়ার মতো তাপমাত্রায়ও পৌঁছেছিলো। সুদানে বালুর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৮৩.৫ ডিগ্রী সেলসিয়াস বা ১৮২.৩ ফারেনহাইট!
উষ্ণতা, খড়খড়ে মরুভূমি বলে এখানে প্রাণের স্পন্দন নেই ধারণা করলে ভুল হবে। ভৌগলিক আর বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানকার জীবজগৎও কিছুটা বিচিত্র।
সাহারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় ২ হাজার ৮০০ প্রজাতির বৃক্ষ রয়েছে। এখানকার এক চতুর্থাংশ উদ্ভিদ স্থানীয়। যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে এদের আকৃতিও ভিন্ন।
বালুঝড় কিংবা তীব্র বাতাসের হাত থেকে রক্ষা পেতে গাছের আকার ছোট। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য স্থুলকায় কা- এবং সহজে পানি সন্ধান পেতে মাটির নীচে রয়েছে প্রশস্ত মূল।
বৃক্ষরাজির পাশাপাশি সাহারা মরুভূমির প্রাণীকূলও বেশ সমৃদ্ধ। এডেক্স নামক এক ধরণের হরিণের বাস সাহারা মরুভূমিতে। পানি ছাড়া প্রায় এক বছর পর্যন্ত বাঁচতে পারে এডেক্স। দরকাস গ্যাজেল নামক হরিণও দীর্ঘদিন টিকে থাকতে পারে। যেটিরও বাস এই সাহারায়।
এছাড়া কয়েক প্রজাতির শিয়ালের বাস সাহারায়। মালি, নাইজার, তোগো, আলজেরিয়া অঞ্চলে সাহারান চিতা বাস করে।
মৌরিতানিয়া এবং এনেদি মালভূমিতে ছোট প্রজাতির কুমির বাস করে। অত্যন্ত বিপদজনক ডেথস্টার বিছার বাসও এখানে।
বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে, বিগত ১০০ বছরে সাহারা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাতের হার কমে যাওয়ায় সাহারা মরুভূমির আয়তন বেড়ে চলেছে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।