রসুনের খোসা যেসব কাজে লাগে
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
১. রসুনের খোসা ছাড়িয়ে সেগুলো শুকনো খোলায় ভেজে নিন। এবার ঠান্ডা করে গুঁড়া করে নিন। এই গুঁড়া অনেক খাবারের স্বাদ বাড়াতে কাজ করে। সবজির তরকারি, স্যুপ বা সুরুয়ায় ভাজা রসুনের খোসার গুঁড়া ব্যবহার করতে পারেন। এতে তরকারিতে রসুনের হালকা স্বাদ পাবেন। সেইসঙ্গে পাবেন পুষ্টিও।
২. তেলের সঙ্গে মিশিয়েও ব্যবহার করা যায় রসুন। সেজন্য পরিষ্কার শুকনো বোতলে প্রথমে রসুনের খোসা ভরে নিন। তারপর তাতে জয়তুনের তেল ভরে বোতলের ঢাকনা আটকে দিন। কয়েক সপ্তাহ এভাবেই রাখুন। এই রসুন-মিশ্রিত তেল সালাদ বা যেকোনো রান্নায় ব্যবহার করতে পারবেন।
৩. ঘরে থাকা লবণের সঙ্গে রসুনের খোসার গুঁড়া মিশিয়ে নিন। এই লবণ খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করতে পারেন। যেসব খাবারের সঙ্গে রসুনের স্বাদ যোগ করা যায়, সেসব খাবার তৈরিতে এটি ব্যবহার করতে পারেন।
৪. অনেক সময় বাথরুম বা বাড়ির অন্যান্য স্থানে দুর্গন্ধ হতে পারে। এ ধরনের গন্ধ দূর করতে কাজ করবে রসুনের খোসা। শুকনো রসুনের খোসা একটি থলেতে ভরে বাথরুমে ঝুলিয়ে রাখুন। এভাবে রাখতে পারেন আলমারি বা ড্রয়ারেও। রসুন দুর্গন্ধ শোষণ করবে এবং কাপড়কে ফ্রেশ রাখবে।
৫. রসুনের খোসা দিয়ে তৈরি করতে পারেন চা। এই চা আপনার শরীরের সুস্থতায় সাহায্য করবে। সেজন্য একটি হাঁড়িতে পরিমাণমতো পানি নিয়ে চুলায় বসান। এরপর তাতে রসুনের খোসা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এই চা সর্দি, কাশি, গলা ব্যথায় খুবই উপকারী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












