মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
আপনাদের মতামত

রমাদ্বান শরীফ মাসে মধ্যপ্রাচ্যে চলে নিত্যপণ্যের দাম কমানোর প্রতিযোগিতা অপরদিকে বাংলাদেশে রোযা উপলক্ষ্যে সরকার বহুমুখী পদক্ষেপ নিলেও সুফল পাচ্ছে না ভোক্তা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫, রাত ৩:১৪
রমাদ্বান শরীফ মাসে মধ্যপ্রাচ্যে চলে নিত্যপণ্যের দাম কমানোর প্রতিযোগিতা অপরদিকে বাংলাদেশে রোযা উপলক্ষ্যে সরকার বহুমুখী পদক্ষেপ নিলেও সুফল পাচ্ছে না ভোক্তা

রমাদ্বান শরীফ মুসলমানদের ত্যাগ ও আত্মশুদ্ধির মাস হলেও দেখা যায়, অনৈতিকভাবে প্রতিবছর রমাদ্বান শরীফ মাসে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়ে যায়। কিন্তু তার বিপরীত চিত্রের দেখা মেলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে।
এসব দেশ রমাদ্বান শরীফ উপলক্ষ্যে বড় চেইনশপ থেকে শুরু করে ছোট দোকানেও দেয় বিশাল ছাড়। ক্রেতাদের কে কত বেশি মূল্য ছাড় দিতে পারে, সেটা নিয়ে রীতিমতো চলে প্রতিযোগিতা।
ইতোমধ্যে আরব আমিরাতে বিভিন্ন কোম্পানি ঘোষণা করেছে রমাদ্বান শরীফ উপলক্ষ্যে ৭০ শতাংশ ছাড়ে পণ্য বিক্রি করবে। দেশটিতে রমাদ্বান শরীফ শুরুর অন্তত ১০ দিন আগ থেকে এভাবে পণ্যের ওপর মূল্যছাড়ের রীতি চলে আসছে।
এছাড়া কাতারে রমাদ্বান শরীফ মাসে রোযাদারদের সেবায় ৮০০টিরও বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়েছে দেশটি। ইতোমধ্যে এই মূল্যছাড় কার্যকর হয়েছে। রমাদ্বান শরীফ মাস শেষ হওয়ার আগ পর্যন্ত দেশের সবাই এ সুবিধা ভোগ করবেন। তাছাড়া কাতারের সব বাজার ও সুপারশপে সরকারের এই আদেশ কার্যকর থাকবে।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে রমাদ্বান শরীফ উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়। রমাদ্বান শরীফে ওমানবাসী মাসব্যাপী ঐতিহ্যবাহী খাবারের জন্য প্রয়োজনীয় উপাদান মজুত করা শুরু করেন রমাদ্বান শরীফের কয়েক সপ্তাহ আগ থেকেই। এই সময়ে ওমানের অভিজাত শপিং সেন্টারগুলো বিশেষ অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করে। পাশাপাশি রমাদ্বান শরীফে প্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য গড়ে ২০-৩০ শতাংশ কমানো হয় এ দেশে।
এদিকে রমাদ্বান শরীফ মাসে মূল্যছাড়ের নানা ঘোষণার ছড়াছড়ি হতে দেখা যায় মালয়েশিয়ার ছোট-বড় শপিংমলে। রমাদ্বান শরীফ উপলক্ষ্যে বেশির ভাগ পণ্যের দাম কমিয়েছে দেশটির কর্তৃপক্ষ। চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসের দাম কম থাকে দেশটিতে। এছাড়া প্রসাধনী, পোশাকসহ অন্যান্য পণ্যের ওপরও থাকছে নানা ছাড়।
কিন্তু তার বিপরীতে আসন্ন রোযা উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে সরকার থেকে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে আমদানি পণ্য ও শিল্পের কাঁচামালের ওপর বিভিন্ন ধরনের কর কমানো হয়েছে। কিছু ক্ষেত্রে কর একেবারে প্রত্যাহার করা হয়েছে। এলসি মার্জিন শিথিল করা হয়েছে। এলসির ক্ষেত্রে ন্যূনতম কমিশন রাখতে বলা হয়েছে। নিত্যপণ্য আমদানিতে ডলারের জোগান বাড়ানো হয়েছে। ব্যাংকের নির্ধারিত দামেই ডলার বিক্রি নিশ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, বন্দর থেকে পণ্য খালাস দ্রুত করার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম কমেছে। এমন অবস্থায় দেশের বাজারে নিত্যপণ্যের দাম যেভাবে কমার কথা, সেভাবে কমছে না। ফলে সরকারের যথাযথ তদারকির অভাবে নীতি সহায়তায় ছাড় ও আন্তর্জাতিক বাজারে দাম কমার সুফল ভোক্তার কাছে পৌঁছছে না। উল্টো লাভবান হচ্ছে ব্যবসায়ীদের একটি গোষ্ঠী।
এদিকে ঢাকার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, পণ্যের সরবরাহের কোনো কমতি নেই। তবে খুচরা দোকানগুলোয় সয়াবিন তেলের সংকট রয়েছে। সুপারশপসহ বড় দোকানগুলোয় ভোজ্যতেলের কোনো ঘাটতি নেই। চালের ভরা মৌসুম হলেও দাম বাড়ছে। নীতি সহায়তায় ছাড় দেওয়ার কারণে সব ধরনের পণ্যের আমদানি বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে টাকার অঙ্কে আমদানি কমলেও পরিমাণে বেড়েছে। এর প্রভাবেই বাজারে সরবরাহ বেশি। এরপরও যদি কারসাজির প্রমাণ মেলে তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সরকার থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। জরিমানার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করার হুমকিও দেওয়া হয়। প্রয়োজনে অসাধুদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। কিন্তু তারপরেও সুফল পাচ্ছে না এদেশের রোযাদাররা।

-মুহম্মদ ওয়ালীউল্লাহ আরিফ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? ১৮ ঘণ্টা আগে পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো… ৪ নভেম্বর, ২০২৬ ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স… ২ নভেম্বর, ২০২৬ চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর… ১ নভেম্বর, ২০২৬ ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি… ৩১ অক্টোবর, ২০২৬ নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।… ২৮ অক্টোবর, ২০২৬ আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... ২৩ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২) কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ… ১৯ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১) ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত… ১৮ অক্টোবর, ২০২৬ বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব… ১৪ অক্টোবর, ২০২৬ পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম… ১৩ অক্টোবর, ২০২৬ মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা… ১১ অক্টোবর, ২০২৬