রমাদ্বান শরীফে অস্থিরতার শঙ্কা : ছোলা, ডাল, খেজুর আমদানি কমেছে ৪০ শতাংশ
, ২৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৬ মার্চ, ২০২৩ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
দেশে রমাদ্বান শরীফে চাহিদা বাড়ে ছোলা, ডাল, খেজুরসহ বিভিন্ন ফল-ফলাদির। অন্য সময় এসব ভোগ্যপণ্য লোকজন অনিয়মিতভাবে খেলেও রমাদ্বান শরীফে তা পরণিত হয় নিয়মিত ভোগ্যপণ্যে। তাই এসব ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে কয়েকগুণ। সেই মোতাবেক রমাদ্বান শরীফকে কেন্দ্র করে ভোগ্যপণ্যের আমদানি বাড়ান ব্যবসায়ীরা। এবার হয়েছে ঠিক তার উল্টো। ডলার সংকটসহ নানা কারণে আমদানি না বেড়ে বরং কমেছে ২০ থেকে ৪০ শতাংশ ।
চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত ৯ মাসে আগের অর্থ বছরের তুলনায় ছোলা আমদানি কম হয়েছে এক লাখ ৫৫ হাজার ৯৩৬টন, খেজুর আমদানি কম হয়েছে ১০ হাজার ৭০০টন, ডাল আমদানি কম হয়েছে ২০ হাজার টন, আপেল আমদানি কমেছে ৬৬ হাজার ২১৯টন এবং অরেঞ্জ আমদানি কমেছে ৪ হাজার ১৪৮টন ।
এই সুযোগে পণ্যের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ শতাংশ এমন মন্তব্য খাতুনগঞ্জের পাইকার ব্যবসায়ীদের।
প্রকৃত ব্যবসায়ীরা এলসি খুলতে না পারায় সময়মতো আসছে না ভোগ্যপণ্য। ডলারের বাড়তি দামের কারণেও বাড়ছে আমদানি খরচ জানালেন চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম।
রমাদ্বান শরীফকে সামনে রেখে অস্থির হয়ে ওঠেছে এসব ভোগ্যপণ্যের বাজার। সময়মত এলসি খুলতে না পারায় এমন পরিস্থিতি তৈরী হলেও রমাদ্বান শরীফে সংকট হবে না মনে করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। তবে আমদানি কম হলেও পণ্যের স রবরাহ লাইন ঠিক রাখা গুরুত্বপূর্ণ জানিয়ে রমাদ্বান শরীফে সংকট হবে না মনে করেন তিনি।
এদিকে ভোগ্যপণ্য কম আমদানি দেশের জন্য ক্ষতি নয়, বরং লাভজনক মনে করেন চট্টগ্রাম বন্দর উদ্ভিদ সংঘ নিরোধের উপ পরিচালক নাছির উদ্দিন।
সব পর্যায়ের আমদানিকারকদের জন্য সুযোগ তৈরী না হলে দেশের বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে যাবার পাশাপাশি দ্রব্যমূল্য আরো বাড়ার আশংকা পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)