রণক্ষেত্র নাবলুস, ইসরায়েলের গুলিতে ৯ ফিলিস্তিনি নিহত
, ২রা শাবান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ তাসি, ১৩৯০ শামসী সন , ২৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের নাবলুসে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণাণয় জানিয়েছে, ইসরায়েলিদের গুলিতে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সব মিলিয়ে ১০২ জন আহত হয়েছেন। যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার নাবলুসে ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে কথিত অভিযান চালাতে আসে ইসরায়েলি সেনারা। ওই সময় তাদের বাধা দেয়ার চেষ্টা করেন সাধারণ ফিলিস্তিনিরা। তখনই তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়া হয়।
এ হামলার প্রতিবাদে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো ধর্মঘটের ডাক দিয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর চেকপয়েন্টগুলোতে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে ২০২৩ সালের শুরু থেকে এ পর্যন্ত দখলকৃত স্থানগুলোতে ইসরায়েলিদের হাতে অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ১৩ জনই শিশু। গত বছর থেকেই হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। ২০২২ সালে ইসরায়েলি দখলদার হাতে শুধুমাত্র পূর্ব তীরেই প্রাণ হারান ১৭১ জন ফিলিস্তিনি। ২০০৬ সালের পর যা ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছর ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)